Loading live market data...
Loading active stocks...
Connecting...

মায়ের কাছে ফিরে যাওয়ার ব্যকুলতা, দেখুন ছোট্ট হাতিশাবকের কাণ্ড!

একটি ছোট্ট হস্তিশাবককে উদ্ধার করেছিল তামিলনাড়ুর বনকর্মীরা। সে তাঁর পরিবার ও মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ঘন জঙ্গলে তাঁকে একা একা ঘুরতে দেখেই

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ছোট্ট হস্তিশাবককে উদ্ধার করেছিল তামিলনাড়ুর বনকর্মীরা। সে তাঁর পরিবার ও মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ঘন জঙ্গলে তাঁকে একা একা ঘুরতে দেখেই উদ্ধার করেন তামিলনাড়ুর বন বিভাগের কর্মীরা। এরপরই শুরু হয় তাঁরা মায়ের খোঁজ। সম্প্রতি একটি হৃদয়বিদারক ভিডিও শেয়ার করেছেন তামিলনাড়ুর বন্যপ্রাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সুপ্রিয়া শাহু। তাতেই দেখা যাচ্ছে জঙ্গলের পথে বনকর্মীদের সঙ্গে সঙ্গে ছোট্ট পায়ে ছুটে চলেছে ওই ছোট্ট হাতির শাবকটি। শেয়ার হওয়ার পরই ভিডিওটি তুমুল ভাইরাল হয়। ভিডিওটি ইতিমধ্য়েই ২ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন ইন্টারনেটে। পরে তিনি আরও একটি ভিডিও শেয়ার করেন, সেখানে দেখা যাচ্ছে হস্তিশাবকটি মায়ের দেখা পেয়ে জঙ্গল ডিঙিয়ে ছুটে যাচ্ছে।

তামিলনাড়ুর নীলগিড়ি পাহারে মুদুমালাই জাতীয় উদ্যানে ওই শিশু হাতিটি উদ্ধার করেন। এই জঙ্গল বাঘের জন্য সংরক্ষিত বনভূমি। এটি তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর থেকে প্রায় ১৫০ কিমি দূরে অবস্থিত। এই বনভূমির কিছুটা অংশ কেরলেও পড়ে। যেখানে ভারতীয় হাতি, লেপার্ড-সহ রয়েল বেঙ্গল টাইগারের আস্তানা রয়েছে। এই জঙ্গলে তামিলনাড়ু বন বিভাগের কর্মী ও রক্ষীরা কড়া নজরদারী চালায়। তাঁদেরই একটি দল কয়েকদিন আগে শিশু হাতিটিকে একা একা ঘুরতে দেখেন। হাতিটির বয়স কয়েকমাস হবে।

 

এত ছোট্ট হাতিটি যে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটা বুঝতে সময় লাগেনি। ফলে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে তাঁরা। এরপরই শুরু হয় তাঁর পরিবারের খোঁজ। অবশেষে খোঁজ পাওয়ার পর ছোট্ট শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হল। আর ওই ছোট্ট হস্তিশাবকটিও বুঝতে পেরেছিল যে তাঁর মায়ের কাছে যেতে পারবে। তাই বনকর্মীদের পায়ে পায়ে সেও গুটি গুটি পায়ে এগিয়ে চলে। আর দ্বিতীয় ভিডিওয় দেখা যাচ্ছে সে কিভাবে জঙ্গলের মধ্যে ছুটে যাচ্ছে মায়ের দেখা পেয়ে। নেটিজেনরাও চোখের জল ফেলছেন ওই ছোট্ট হস্তিশাবকের সঙ্গে তাঁর মায়ের পুনর্মিলন দেখে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?