রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের পরিণতি ভোগ করবে ভারত, হুঙ্কার আমেরিকার

র আগে রাশিয়া মানবাধিকার লঙ্ঘন করার প্রসঙ্গে রাষ্ট্র সংঘের মঞ্চে যে ভোটাভুটি হয়েছিল তাতেও অংশ নেয়নি ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যত সুদূরপ্রসারী হচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত, অন্যদিকে ততই জটিল হচ্ছে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। যুদ্ধ প্রসঙ্গে ভারতের পদক্ষেপে খুশি নয় আমেরিকা, সেকথা আগেই বহুবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তারপরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে মুখ খোলেনি ভারত। উল্টে যখন ইউক্রেনের ওপর হামলা করায় ইউরোপীয় দেশগুলি একে একে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মস্কোর সঙ্গে, ঠিক তখনই ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করেছে। মূলত সেই কারণেই ভারতের ওপর আরও ক্ষুদ্ধ হয়েছে আমেরিকা। আর তাই আর ক্ষোভ প্রকাশ নয়, ভারতকে সরাসরি হুমকি দিল হোয়াইট হাউস। জানা যাচ্ছে, সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যদি ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে তাহলে ভারতকে তার চূড়ান্ত ফল ভোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগেই ভারতের সঙ্গে রাশিয়ার অপরিশোধিত তেলের চুক্তি নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তিনি এও বলেন যে ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ভারত ও চিনের পদক্ষেপ হতাশাজনক। কিন্তু সম্প্রতি জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ব্রায়ান ডিজ বলেছেন, যুদ্ধ আবহে ভারতের পদক্ষেপে হতাশ আমেরিকা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত এবং চিন উভয় দেশের নেওয়া কিছু সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। তবে ভারত যদি এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সমস্ত কৌশলগত সম্পর্ক ছিন্ন না করে তাহলে তার চূড়ান্ত ফল ভোগ করতে হবে তাদের।’  

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে ইতিমধ্যেই রাশিয়ার সগে একাধিক বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো একাধিক দেশ। কিন্তু ভারতের পদক্ষেপে এখনও পর্যন্ত নিরপেক্ষ। এর আগে রাশিয়া মানবাধিকার লঙ্ঘন করার প্রসঙ্গে রাষ্ট্র সংঘের মঞ্চে যে ভোটাভুটি হয়েছিল তাতেও অংশ নেয়নি ভারত। এরপরেই ভারতের বিরুদ্ধে ইউক্রেন প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার সরাসরি হুমকিতে পৌঁছাল  আমেরিকা। 

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা