ভারতের রুশ নির্ভরতা কাটানো প্রয়োজন, সাহায্যের আশ্বাস আমেরিকার

মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে ভারত আমেরিকা থেকে পণ্য বা তেল আমদানি করতে পারে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নিষেধাজ্ঞা জারির পরেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে। পরোক্ষে সেই আমদানি বন্ধ করার আবেদন করল আমেরিকা। মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে ভারত আমেরিকা থেকে পণ্য বা তেল আমদানি করতে পারে। রুশ নির্ভরতা সরাতে নয়াদিল্লিকে সাহায্য করা হবে বলে ওয়াশিংটন আশ্বাস দিয়েছে।

একটি সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, ভারতের রাশিয়া থেকে আমদানি পণ্যের হার বাড়ানো উচিত হবে না। তবে প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্ত থাকে। তবে এই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে আমেরিকা প্রস্তুত। ভারত রাশিয়া থেকে তাদের প্রয়োজনের দুই থেকে তিন শতাংশ তেল আমদানি করে। সেই তেল ভারত প্রয়োজন মনে করলে আমেরিকা থেকে আমদানি করতে পারে। পাশাপাশি তিনি ভারতকে আমদানির জন্য কোনও দেশের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেন।

রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষে সারা বিশ্ব বর্তমানে দ্বিধাভক্ত। ইউরোপ, ব্রিটেন, আমেরিকা রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে ভারত এখনও পর্যন্তকে কাউকে সমর্থন করেনি। পশ্চিমি দেশগুলোর নিষেধাজ্ঞার পরেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এর জেরে একাধিকবার ভারতকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং গত সপ্তাহে ভারতে আসেন। সেই সময় রাশিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে ভারতের শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিষেধাজ্ঞা না মানলে ভারতকে কী প্রতিকূলতার মধ্যে পড়তে হবে, সেই বিষয়েও আমেরিকা ভারতকে সাবধান করে বলে জানা গিয়েছে।এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, আমেরিকার পাশে থাকার, সমর্থন করার অনেক উপায় রয়েছে। ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভারত সফরে পাঠানোই তার সব থেকে বড় উদাহরণ।   

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা