রাশিয়ার বিরুদ্ধে ভোটে বিরত ভারত, অসন্তোষ প্রকাশ মার্কিন প্রশাসনের

মার্কিন সাংসদ ব্রায়ান ফিটজপ্যাট্রিক বলেন, যে সব দেশ রাশিয়াকে সমর্থন করছে, তাদের জবাবদিহি করতে হবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের বুচা শহরে নৃশংস হত্যাকাণ্ডের জেরে  রাশিয়াকে রাষ্ট্রসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়া হবে কি না, এই বিষয়ে ভোটাভুটি হয়। ৯৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। ২৪টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। তবে প্রতিবারের মতো ভোটদান থেকে ভারত বিরত থাকে।  ভারতের এই সিদ্ধান্তে মার্কিন প্রশাসন অসন্তোষ প্রকাশ করেছে।

মার্কিন সাংসদ ব্রায়ান ফিটজপ্যাট্রিক বলেন,  রাষ্ট্রসংঘে ভোটদানে ভারত  বিরত থেকেছে। ভারতের সিদ্ধান্তে আমেরিকা হতাশ।  নিজের ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন,  যে সব দেশ রাশিয়াকে সমর্থন করছে, তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন,রাতেই  ভারতীয় রাষ্ট্রদীত তারণজিৎ সিং সিন্ধুর সঙ্গে কথা বলেছেন।  ভারত এই ভোটদানের মঞ্চে অনুপস্থিত ছিল, সেই বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি তিনি বলেন, রাশিয়াকে যারা এখনও সমর্থন করছে, তাদের জবাবদিহি করতে হবে।  তিনি এক্ষেত্রে জার্মানির প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। তিনি বলেন, রাশিয়া থেকে তেল আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে জার্মানি দ্বিধা বোধ করছে।

রাশিয়ার বিপক্ষে অবস্থানের জন্য ভারতের ওপর আমেরিকা ক্রমাগত চাপ বাড়াচ্ছে। আমেরিকা সাফ ভারতকে জানিয়ে দেয়, অস্ত্র আমদানিতে রাশিয়ার  ওপর নির্ভরতা কমাতে হবে। বিনিময়ে তারা ভারতকে অস্ত্র দেবে। যদিও সূত্রের খবর, ভারত পাল্টা উত্তর দিয়েছে। ভারতের তরফে জানানো হয়েছে,  রাশিয়া থেকে অনেক কম মূল্যে সামরিক সরঞ্জাম আমদানি করা যায়। তা অন্য দেশ থেকে করা সম্ভব নয়।

এর আগে,  রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত থাকার জেরে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনেরে তরফে পরোক্ষে হুমকি দিয়ে বলা হয়েছে, রাশিয়াকে সমর্থন করলে প্রতিকূল অবস্থায় ভারতকে পড়তে হতে পারে। তবে ভারত  এখনও পর্যন্ত আন্তর্জাতিক চাপে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান করেনি।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা