ইস্তফা দেব না, ফের হুঙ্কার ইমরানের

অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার কয়েক ঘন্টা আগেও নিজের অবস্থানে অনড় পাক প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভাঙবেন তবুও মচকাবেন না তিনি। মাত্র কয়েক ঘন্টা আগেই অনাস্থা প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশে আগামিকাল শনিবার সকাল দশটায় সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে তাঁকে। সংখ্যাতত্ত্বের হিসেবে সংসদে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ অসম্ভব। তবুও নিজের অবস্থান থেকে পিছু হঠছেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে ফের হুঙ্কার ছেড়েছেন, ‘ইস্তফা দেব না। অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করব। ইস্তফা মানে বিদেশি শক্তির ষড়যন্ত্র সফল করা।’

বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট ফের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করার নির্দেশ দেওয়ার পরেই কার্যত প্রমাদ গুনেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের শীর্ষ নেতারা। সূত্রের খবর, অনাস্থায় হেরে ইস্তফা দেওয়ার চেয়ে আগেভাগে সম্মানের সঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ইমরানকে অনুরোধ জানিয়েছিলেন আইনমন্ত্রী শেখ রশিদ সহ একাধিক পিটিআই নেতা। এমনকী প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যরাও একই সুপারিশ করেছিলেন। ফলে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়েই ইমরান খান পদত্যাগের ঘোষণা করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল।

যদিও মন্ত্রিসভার বৈঠকের পরে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পদত্যাগের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘পাকিস্তানের মানুষের স্বার্থের জন্যই রাজনীতি করেছি। দেশের মানুষও জানেন আমার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী-কী করেছে। মাথা উঁচু করে সিদ্ধান্ত নিয়েছি। কোনও বিদেশি রাষ্ট্রের দাসত্ব স্বীকার করেনি। ফলে ওই দেশের রাজনৈতিক স্বার্থে আঘাত লেগেছে। ফলে আমাকে যে কোনওভাবে ক্ষমতাচ্যূত করার মিশন শুরু করেছে ওই বিদেশি রাষ্ট্র। আমি পদত্যাগ করলে ওদের ষড়যন্ত্রকেই মান্যতা দেওয়া হবে। ওই বিদেশি রাষ্ট্রকে খুশি করার দায়িত্ব নিতে পারব না।’

 

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা