হাফিজের ছেলে সন্ত্রাসবাদী, ঘোষণা ভারতের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলে হাফিজ তালহা সইদকে জঙ্গি ঘোষণা করল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারত সরকার মনে করে হাফিজ তালহা সইদ বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁর ভিত্তিতে তালহা সইদে সন্ত্রাসবাদী ঘোষণা করা হল।’

উল্লেখ করা যেতে পারে, তালহা সইদ জামাত-উদ-দাওয়া নেতা।পাকিস্তান সরকার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধ ঘোষণার পর মিল্লি মুসলিম লিগ সংগঠনের নামে সে কাজ শুরু করে। মুম্বই হামলাতেও তার হাত ছিল। ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপে সে যুক্ত ছিল। সাম্প্রতিক অতীতে জম্মু-কাশ্মীরে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপে তালহা সইদ যুক্ত ছিল। লস্করের মাথা হাফিজকে শুক্রবার দু’টি মামলায় ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত। তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন লক্ষ ৪০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেয় পাক আদালত। পাশাপাশি, হাফিজ যে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ করেছেন, তা-ও নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পাক সরকারকে।

যদিও হাফিজ সইদকে এর আগেও পাকিস্তান সরকার তাঁকে গ্রেফতার করে নজরবন্দি করে রাখে। গত বছর হাফিজকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে আদালত দোষী সাব্যস্ত করে এবং ১৫ বছরের কারাদণ্ড দেয়। যদিও এই গৃহবন্দি নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করে। গৃহবন্দি থাকাকালীন অবস্থাতেও ভারতের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ ওঠে হাফিজের বিরুদ্ধে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা