ইউরোপে করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা, সতর্ক করল জাতিসংঘ

ইউরোপে প্রতিদিন প্রায় ১৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন। সাধারণ মানুষের মনে আশা দেখতে শুরু করেছিলেন, এবার বোধহয় করোনা বিদায় নিল। কিন্তু সে আশায় কার্যত জল ঢেলে দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি জানিয়েছেন, ইউরোপে করোনা সংক্রমণ নিত্য বাড়ছে। দ্রুত করোনার নতু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইউরোপে। পাশাপাশি এশিয়াতেও করোনা সংক্রমণ বাড়ছে।

তিনি বলেন, প্রতি চারমাস অন্তর করোনা তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করে নতুন প্রজাতির সৃষ্টি করছে। তারমধ্যে ওমিক্রন দ্রুত সংক্রমণ ছড়ায়। নতুন করে করোনার একধিক প্রজাতিতে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইউরোপে প্রতিদিন প্রায় ১৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এশিয়ার বেশ কিছু দেশেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে অ্যান্তেনিও গুতেরাস জানিয়েছেন।

তিনি বলেন, উচ্চক্ষমতা সম্পন্ন টিকাই একমাত্র করোনার নতুন ঢেউকে নিয়ন্ত্রণে রাখতে পারে। বিশ্বের উন্নত দেশগুলো যখন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজের তোড়জোড় করছে, সেই সময় বিশ্বের ৭০ শতাংশ মানুষকে করোনার টিকার অধীনে আনা যায়নি। এই লক্ষ্য এখনও অনেক দূরে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রন থেকে করোনার নতুন প্রজাতির উদ্ভব হয়েছে। ব্রিটেনে প্রথম এই প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রজাতিতে সংক্রমণের প্রভাব দেখতে পাওয়া গিয়েছে। চিনে করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ চিনে হু হু করে বাড়ছে। এর জেরে চিনের একাধিক শহরে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ আশঙ্কা করেছে, করোনার জেরে এশিয়াতে দ্রুত পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা