দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা পেশ করতে চলেছে বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পেশ করতে চলেছে বিরোধীরা।  প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাশা এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্ট দেশবাসীর স্বার্থ পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সব বিরোধীদলের নেতাদের নিয়ে বৈঠকে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

অনাস্থা প্রস্তাব আনার পাশাপাশি প্রেসিডেন্টের হাতে একক ক্ষমতা থাকার প্রবল বিরোধিতায় তারা। সাজিথ প্রেদাশা জানিয়েছে, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমন আইনবিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ রয়েছে, আমরাও চাইছে শ্রীলঙ্কাতেও যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে তিন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন করা।

প্রধান বিরোধী দলনেতা বলেন, ক্ষমতায় যাঁরাই আসীন হয়েছেন, তাঁরা প্রত্যেকেই মৌখিক আশ্বাস দিয়ে জানিয়েছিলেন প্রেসিডেন্টের হাতে সব ক্ষমতা না রেখে ক্ষমতা বন্টনের। কিন্তু ওই আশ্বাস আজ পর্যন্ত কার্যকর হয়নি। ক্ষমতায় আসীন হওয়ার পর সব প্রেসিডেন্ট ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষেই ছিলেন।

গত কয়েকদিন ধরেই শ্রীলঙ্কা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে চলছে। দেশে দেখা দিয়েছে ভয়াবহ আর্থিক সংকট। দেশের আর্থিক ভাণ্ডারে মজুত অর্থের পরিমাণ ক্রমশ তলানিতে যেতে শুরু করেছে। দ্বীপরাষ্ট্র আন্তর্জাতিক অর্থভাণ্ডার-সহ অন্যান্য দেশের কাছে আর্থিক সাহায্য চেয়েছে। ভারত ও চিন ইতোমধ্যে ৪০ হাজার টন চাল পাঠিয়েছে। পাওয়া যাচ্ছে না পেট্রোল-ডিজেল। জরুরি ওষুধপত্র পাওয়া যাচ্ছে না। বিরোধীদের দাবি, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে সরে দাঁড়াক।

আরও পড়ুন শ্রীলঙ্কা ছেড়ে পালালেন প্রধানমন্ত্রীর পূত্রবধূ

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ