শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ টুইট মমতার

মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনায় টুইট করে তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে গত পাঁচ মাস ধরে হরতাল করছেন সেখানকার রাজ্য বাস পরিবহণ নিগমের কর্মচারিরা। সম্প্রতি বম্বে হাইকোর্ট বিক্ষোভকারী পরিবহণ কর্মীদের হরতাল বন্ধ রেখে আগামী ২২ এপ্রিল থেকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। এরপরেই শুক্রবার মুম্বইয়ে(Mumbai) এনসিপি প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সিলভার ওক আবাসনের বাইরে বিক্ষোভ দেখান মহারাষ্ট্র রাজ্য পরিবহণ নিগমের শতাধিক কর্মী। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁরা পাওয়ারের বাড়ি লক্ষ্য করে চটি-জুতো ছোঁড়ার পাশাপাশি পাথরও ছোড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, তাঁরা ৫ মাস ধরে হরতাল বিক্ষোভ করলেও তাঁদের দাবিদাওয়া পূরণ হবে কিনা তা নিয়ে কোনও আশ্বাসও দেননি পাওয়ার। কার্যত কর্মীদের অভাব বা অভিযোগ শুনতে ব্যর্থ হয়েছেন তিনি। সেই হামলার ঘটনার জেরেই এবার তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শনিবার এই নিয়ে টুইট করে মমতা জানিয়েছেন, ‘ভারতের অন্যতম প্রবীণ রাজনীতিবিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার যে কথা ঘোষণা করেছেন তারও প্রশংসা করছি।’ উল্লেখ্য, গতকালকেই ওই ঘটনায় বিক্ষোভকারীদের হটাতে পথে নেমেছিল বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের অধিকাংশকে স্থানীয় ইয়ালো গেট থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। তারপরেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন। এদিন মমতা টুইট করে কার্যত বুঝিয়ে দিলেন কংগ্রেসকে সঙ্গে নিয়ে হোক বা তাদের বাদ দিয়েই হোক বিজেপি বিরোধী যে জোট তিনি জাতীয় স্তরের রাজনীতিতে গড়ে তুলতে চাইছেন তাতে রীতিমত গুরুত্ব দেওয়া হবে শরদ পাওয়ারকে। তাঁর ওপর কোনও হামলার ঘটনাই মেনে নেওয়া হবে না। উল্লেখ্য এনসিপি’র(NCP) তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনায় জড়িত রয়েছে বিজেপি। তাঁরাই বিক্ষোভকারীদের ভুল বুঝিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর