পিজি হাসপাতালে দুই দালালকে গ্রেফতার করল পুলিশ

দ্রুত সিটি স্ক্যান করিয়ে দেওয়ার নাম করে রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল দু জনের বিরুদ্ধে। তাদেরকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দালাল চক্রের অস্তিত্ব সামনে এলো কলকাতার এসএসকেএম হাসপাতালে। এবার দ্রুত সিটি স্ক্যান করিয়ে দেওয়ার নাম করে রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম নাম আদিত্য হাজরা এবং নৌশাদ আলম। তারা বেসরকারি সংস্থা দ্বারা নিয়োজিত রক্ষি হিসাবে পিজি হাসপাতালে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলার ভাতার থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন এক রোগী। তাঁর নাম আব্বাস আলি খান।  চিকিৎসক ওই রোগীকে দেখার পর তাঁকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। এরপর আব্বাস সিটি স্ক্যান করানোর জন্য চেষ্টা করলে জানতে পারেন, অনেকক্ষণ সময় লাগবে। তখনই অভিযুক্ত দুই যুবক ওই রোগীর কাছে এসে দ্রুত সিটি স্ক্যান করিয়ে দেওয়ার নাম করে টাকা নেন। এরপর বিষয়টি তিনি নজরে আনেন হাসপাতালে কর্তব্যরত পুলিশের। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানা তিনি।

এসএসকেএম হাসপাতালে কর্মরত বেসরকারি সংস্থার দুই রক্ষীকে গ্রফতার করেছে পুলিশ। এরপর ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে। শুক্রবার হাসপাতাল চত্বর থেকে তদের গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকাও। অভিযুক্তরা তদন্তকারীদের জানিয়েছে ওই টাকা তারা আব্বাসের কাছ থেকে নিয়েছিল।

উল্লেখ্য এর আগে পিজি হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালাল চক্রের ফাঁদে পড়ে এক রোগী টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনায় বৃহস্পতিবার আশিস চট্টোপাধ্যায় নামে এক দালালকে গ্রেফতার করেছিল ভবানীপুর থানার পুলিশ। দু দিন পরপর দালাল চক্রের সক্রিয়তা সামনে আসায় ধৃতদের মধ্যে কোনও যোগসুত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে ভবানীপুর থনার পুলিশ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL