চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তর ২৪ পরগনাকে আর্সেনিকমুক্ত করতে ৪ হাজার কোটির ৪ জলপ্রকল্প রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলায় আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে ৪ হাজার কোটি টাকা মূল্যের ৪ টি প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে ২ টি প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে, বাকি ২ টি প্রকল্পের কাজ চলছে জোরকদমে।

উত্তর ২৪ পরগনা জেলার ২২ ব্লকের মধ্যে ২১টি ব্লক আর্সেনিকপ্রবণ। এই জেলায় পানীয় জলের সমস্যা দূর করতে বিশেষজ্ঞরা ভূপৃষ্ঠের জল বা নদীর জলকে পানীয় জল হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে রাজ্য সরকারের আর্থিক সাহায্যে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দফতর জেলার চার জায়গায় গড়ে তুলছে চারটি বড় জলপ্রকল্প। এই ৪ প্রকল্প সম্পন্ন করতে প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের।

জেলাবাসীকে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুতগতিতে এই প্রকল্পগুলির কাজ চলছে। দুটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষের মুখে। বাকি ২ টি প্রকল্পের কাজ চলছে জোরকদমে। নদীর জলকে পরিস্রুত করার পর পানীয় জলে পরিণত করা হবে। তারপর বিভিন্ন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে সেই জল সরবরাহ করা হবে। চারটি প্রকল্প হচ্ছে যথাক্রমে কলকাতা, নৈহাটি, চাকদা  এবং শ্যামনগরে। কলকাতা কেন্দ্র থেকে সরবরাহ করা পানীয় জল পৌঁছবে রাজারহাট, ভাঙড়, হাড়োয়ার বিস্তীর্ণ অংশে। নৈহাটি প্রকল্প থেকে হাবড়া, গাইঘাটা, দেগঙ্গা, আমডাঙা এলাকায় জল সরবরাহ করা হবে। চাকদার প্রকল্পটি থেকে বাগদা, বনগাঁয় সরবরাহ করা হবে জল। শ্যামনগর কেন্দ্র থেকে স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে।

এই প্রকল্পগুলি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী বলে, আর্সেনিক এই জেলার বড় সমস্যা। সাধারণ মানুষকে আর্সেনিকমুক্ত রাখতে মুখ্যমন্ত্রী বিষয়টির উপর বিশেষ নজর দিতে বলেন। এর আগেও এই ধরনের কিছু প্রকল্প হয়েছে। চাহিদা বাড়ায় প্রকল্প-পিছু প্রায় হাজার কোটি টাকা খরচ করে নতুন চারটে প্রকল্প হচ্ছে। আর্সেনিকযুক্ত জলে ফসলের চাষ হওয়ায় ফসলেও ঢুকে যাচ্ছে আর্সেনিক। যেটা ঘুরেফিরে মানুষের শরীরে প্রবেশ করছে। তাই চাষের ক্ষেত্রেও ভূপৃষ্ঠের জল বা সেচের জলকেই ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কীভাবে তা বাস্তবায়িত করা যায় ভাবনাচিন্তা শুরু করেছে সরকার।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ