চিনকে টপকে বিশ্বের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর দিল্লি

চিনের গুয়ানঝাউ বিমানবন্দর রয়েছে চতুর্থস্থানে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দরের শিরোপা পেল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর।ওএজি (অফিসিয়াল এয়ারলাইন গাইড) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের তালিকায় দিল্লি বিমানবন্দর আগে ছিল ষষ্ঠস্থানে। সাম্প্রতিক অতীতে এই বিমানবন্দরের পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নতির দৌলতে ষষ্ঠ স্থান থেকে তৃতীয়স্থানে উঠে এসেছে। যেটা আরও বেশি করে উল্লেখ করতে হয়, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর চিনকেও টপকে গিয়েছে। চিনের গুয়ানঝাউ বিমানবন্দর রয়েছে চতুর্থস্থানে।

ওএজি এই সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তালিকায় প্রথম স্থানে রয়েছে আটলান্টা এয়ারপোর্টে। দ্বিতীয়স্থানে দুবাই। আর্থিক এবং প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের বাকি রাষ্ট্রের থেকে এগিয়ে থাকা জাপানের স্থান একেবারে শেষে। তারা পেয়েছে দশম স্থান। আর আটলান্টা বিমানবন্দর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।

ওএজি বিশ্বের সেরা ১০টি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে পাঁচটি বিমানবন্দর আমেরিকার। আটলান্টা ছাড়াও বাকি চারটি বিমানবন্দর হল ডালাস, শিকাগো, ডেনভের, লস অ্যাঞ্জলস।

ওএজির তরফ থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে স্বীকৃতি দিতে গিয়ে বলা হয়েছে, পরিষেবা, পরিকাঠমো এবং বিমানবন্দরের পরিবেশের জন্যই এই বিমানবন্দর বিশ্বের তৃতীয় সেরা বিমানবন্দরে শিরোপা অর্জন করেছে। এই স্বীকৃতিতে খুশি বিমানবন্দরের সকলে। খুশি বিমানবন্দরের পরিষেবার সঙ্গে যুক্ত সকলে।তাদের আরও বেশি খুশির কারণ, চিনকে টপকে তৃতীয় সেরা বিমানবন্দরের খেতাব ছিনিয়ে নিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!