ফের শুরু হল স্বাধীনতার জন্য লড়াই:ইমরান

নিজের টুইটার হ্যান্ডলে টুইট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুরু হল দেশকে স্বাধীন করার লড়াই। 

প্রধানমন্ত্রী পদ হারানোর পর এই প্রথম মুখ খুললেন বিষণ্ণ ইমরান খান। রবিবার নিজের টুইটার হ্যান্ডলে টুইট করে সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। কিন্তু আজ থেকে ফের দেশকে স্বাধীন করার লড়াই শুরু হল। এ লডা়ই বিদেশি শক্তির বিরুদ্ধে, যে শক্তি পাকিস্তানে রাজনৈতিক পালাবদল ঘটিয়েছে। দেশবাসী পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’ এই বার্তা যে আবেগঘন তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার পর থেকেই ইমরান খানকে দেশবাসী এবং দলীয় সমর্থকদের উদ্দেশে দেওয়া বার্তায় একাধিকবার বলতে শোনা গিয়েছে, সরকার ফেলতে বিদেশি শক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তাঁর নিশানায় ছিল আমেরিকা। সেটা বকলমে বুঝিয়েও দেন। কিন্তু ওয়াশিংটনের তরফ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ব্যাপারে বাইডেন প্রশাসনের ব্যাখ্য়া, আমেরিকা কোনওভাবেই পাকিস্তানের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না।

গত ৬ এপ্রিল দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাঁকে বলতে শোনা গিয়েছিল, (সে সময় তিনি প্রধানমন্ত্রী পদে আসীন)  বিদেশি ষড়য়ন্ত্রের তত্ত্ব। কাঠগড়ায় তোলেন আমেরিকাকে। এদিন টুইটার হ্যান্ডেল আরও একবার বিদেশি শক্তির ষড়যন্ত্রের কথা বললেন। একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই ইমরান খান এই দাবি করেছেন। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী রবিবার বানা গালায় দলের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। আগামীদিনে দলের রণনীতি কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তার পরে পরেই ইমরান টুইট করে দেশবাসীকে স্বাধীনতার জন্য লড়াই করার আহ্বান জানান। 

আরও পড়ুন অনাস্থা প্রস্তাব খারিজ নিয়ে মামলা: পাকিস্তান সুপ্রিম কোর্টে শুরু শুনানি

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক