পরবর্তী পাক বিদেশমন্ত্রী হতে পারেন বিলাবল ভুট্টো, জল্পনা পাকিস্তানে

বিলাবল ভুট্টো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শনিবার গভীর রাতে অনাস্থা প্রস্তাবে ইমরান খান পদচ্যুত হন। এরপরেই বিরোধীদলগুলো একত্রিত হয়ে মুসলিম লিগ নওয়াজের শাহবাজ শরিফকের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে। শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এরমধ্যেই শাহবাজের মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা দেখা গিয়েছে। বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদংমাধ্যম মনে করছে, শাহবাজ শরিফের মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বিলাবল ভুট্টো।

রবিবার ট্যুইটে মুসলিম লিগ-নওয়াজের প্রধান শাহবাজ শরিফ বিরোধী নেতাদের পাশাপাশি দাদা নওয়াজ শরিফ, দেশের সংবাদমাধ্যম ও তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। বিরোধীদের ইমরান খান সরকার পতনের ক্রমাগত চেষ্টা করে গিয়েছিলেন। তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন শাহবাজ শরিফ। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিলাবল ভুট্টোকে দেশের পরবর্তী বিদেশমন্ত্রী হিসেবে নিয়োগ করা হতে পারে।

বিলাবল ভুট্টো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতি।

শনিবার সংসদে তিনি তৎকালীন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে তিনি এক হাত নেন। তিনি বলেন, বার বার বলা হচ্ছে ইমরান খানের সরকারের পতনের চেষ্টা বিদেশি ষড়যন্ত্রের ফল। কিন্তু এই বিষয় নিয়ে যখন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়, সেখানে কুরেশি উপস্থিত ছিলেন না কেন। সেই সময় বিলাবল ভুট্টো বলেন, বিদেশি ষড়যন্ত্র হলে ইমরান খানের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তার বদলে তিনি বিরোধীদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত ছিলেন। বিরোধীরা যা করেছে আইন মেনে করেছে। কিন্তু ইমরান খানের প্রশাসন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতায় বসতে চেয়েছিলেন বলেও তিনি শনিবার অভিযোগ করেন।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ