সোমে মোদি-বাইডেন ভার্চুয়াল বৈঠক

ভারত-মার্কিন দ্বিপাক্ষিকস্তরের বেশ কিছু বিষয়ে আলোচনা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক। বৈঠক ভার্চুয়াল। রুশ-ইউক্রেন সংঘাতের আবহে দুই দেশের দুই শীর্ষনেতা বৈঠকে বসতে চলেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে কালের বৈঠকের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ’সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে বসবে। এই বৈঠক হবে ভার্চুয়াল।’ ভারত-মার্কিন দ্বিপাক্ষিকস্তরের বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। আলোচনা হবে দক্ষিণ এশিয়া এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে।

রুশ-ইউক্রেন সংঘাতের আবহে সোমবার প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিকমহল। জাতি সঙ্ঘের নিরাপত্তা পরিষদে মস্কো-কিয়েভ তিক্ত সম্পর্কের নিরিখে ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত। রাজনৈতিকমহলের একাংশের মতে, দিল্লির এই ভূমিকায় ওয়াশিংটন রীতিমতো ক্ষুব্ধ। তারা নিশ্চিত ছিল, দিল্লি মস্কোর বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু তাদের যাবতীয় আশায় জল ঢেলে ভারত ভোটদানে অংশ নেয়নি। দিল্লির এই ভূমিকায় একপ্রকার বিস্মিত ওয়াশিংটন। সেই ঠাণ্ডা-গরম আবহের সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন।

কালকের বৈঠকের পরে দু দেশের মধ্যে মন্ত্রীপর্যায়ের বৈঠক হবে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং দু দেশের বিদেশমন্ত্রী বৈঠকে বসবেন। আমেরিকার হয়ে বৈঠকে থাকবে সে দেশের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, এবং মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশমন্ত্রী একই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন পরবর্তী পাক বিদেশমন্ত্রী হতে পারেন বিলাবল ভুট্টো, জল্পনা পাকিস্তানে

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম