ভাদু খুনের কিনারা করতে বগটুইয়ে সিবিআই ফরেনসিক দল

প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে সংগ্রহ করে বোমার টুকরো। ভাদু শেখ যে স্কুটিতে বসেছিলেন সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদু শেখ খুনের তদন্তে এবার বকটুই এল সিবিআই- এর প্রতিনিধি দল। ঘটনাস্থল ঘুরে দেখেন ওই দল। এর আগে ভাদু শেখ খুনের ঘটনা করেছিল রাজ্য সরকারের সিট। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন বিভিন্ন এলাকা ঘুরে সিবিআই প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেন। প্রসঙ্গত, বকটুই কাণ্ডে মুম্বাই থেকে ধৃত ৪ জন রয়েছে ৭ দিনের জেল হেফাজতে। অন্যদিকে মূল অভিযুক্ত আনারুল রয়েছে ১৪ দিনের জেল হেহাজতে। এই ঘটনায় সিবিআই (CBI)- এর জালে ধরা পড়ে আরও এক অভিযুক্ত সমীর শেখ। সমীর ৪ দিনের সিবিআই হেফাজতে রয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ করে সিবিআই। প্রসঙ্গত, বকটুই মোড়ে চায়ের দোকানের কাছে বোমা মেরে খুন করা হয় ভাদু শেখকে। সেই দিন রাতেই ভাদু অনুগামীরা চালায় ভাদু অনুগামীরা। সে ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হন মূল অভিযুক্ত আনারুল। তারপর বকটুই কাণ্ডের তদন্ত ভার পায় সিবিআই। সম্প্রতি ভাদু শেখ খুনের কিনারার দায়িত্ব পেয়েছে সিবিআই। ভাদু খুনের কিনারা করতেই এদিন নমুনা সংগ্রহ করা হয়। প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে সংগ্রহ করে বোমার টুকরো। জানা গিয়েছে, ভাদু শেখ যে স্কুটিতে বসেছিলেন সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়। শুধু তাই নয় এদিন সিএফসিএল আধিকারিকরা ঘটনাস্থলের বাঁশ ও দেওয়াল থেকে নমুনা সংগ্রহ করেন।

প্রসঙ্গত, মুম্বাই থেকে বৃহস্পতিবার বাপ্পা শেখ ও সাবু শেখ সহ চার অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছিল। ধৃতরা মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। এফআইআরে ১৩ নম্বরে নাম ছিল বাপ্পা ও ১৫ নম্বরে নাম ছিল সাবু শেখের। জানা গিয়েছে, ধৃতরাই ভয়ঙ্কর সেই রাতে সোনা শেখের বাড়িতে ঢুকে মারধর চালায় ও আগুন লাগিয়ে দেয়। এও জানা গিয়েছে, মার্চের ২১ তারিখ এই ঘটনা ঘটিয়েই ২২ তারিখ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ধৃতরা। ঠিক দু’দিন পর এই চারজন পালিয়ে আসে মুম্বাইয়ে। ধৃতরা সকলেই অন্যতম অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ। রামপুরহাট কাণ্ডে তারপর গ্রেফতার হয়েছে আরও একজন। জানা গিয়েছে, মুম্বাই থেকে ধৃত চারজনকে জেরা করেই সিবিআই জানতে পারে লালনের শ্বশুর সমীর শেখের নাম। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেও জানা গিয়েছিল তার কথা। এরপরে রামপুরহাট থেকেই গ্রেফতার করা হয়েছিল ওই অভিযুক্তকে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL