ভারত আবর্জনা ছাড়া কিছু নয়, মার্কিন অধ্যাপকের মন্তব্যে নিন্দার ঝড়

শুধু তাই নয়, তিনি ভারত সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বর্ণবিদ্বেষ আমেরিকার অনেক পুরনো রোগ। প্রায়শই মার্কিন মুলুক থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য উঠে আসে। তার নতুন সংযোজন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যামি ওয়াস্ক। আমেরিকায় বাসবাসরত প্রবাসী ভারতীয়দের সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করলেন ওয়াক্স। শুধু তাই নয়, তিনি ভারত সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেন।

আমেরিকার বেসরকারি একটি টেলিভশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ভারতীয় ব্রাহ্মণ মহিলাদের নিয়ে সমস্যা।তাঁরা অদ্ভুত একটা অহঙ্কার নিয়ে থাকেন। প্রথম থেকেই ভারতীয় ব্রাহ্মণ মহিলাদের শেখানো হয়, তারা সবার থেকে ভালো। তাঁরা ব্রাহ্মণ, তাঁরা অভিজাত। আসলে ভারত নিজেই একটা আবর্জনা। ওই সাক্ষাৎকারে তিনি এশিয়ার নাগরিক ও কৃষ্ণাঙ্গদের বিরক্তিকর বলে উল্লেখ করেন।

তাঁর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমেরিকা সহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। কেউ বলেন, একজন অধ্যাপকের এই মানসিকতা হলে তিনি অন্যদের কী শেখাবেন। কেউ বলছেন, ওয়াক্স যেখানে পড়ান, সেখানে যেন কেউ ভর্তি না হন। সেখান থেকে মানুষ হিংসা, দ্বেষ পাবে। কোনও ভালো কিছু পাবে না। কোনও কোনও নেটিজেন আবার সরাসরি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাঠ গোড়ায় দাঁড় করিয়েছেন। এই ধরনের মন্তব্যের পরেও তিনি কী করে এখনও পড়ানোর অনুমতি পাচ্ছেন, সেই নিয়ে প্রশ্ন তোলেন।

পরেশরামের ব্য়াগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির