চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৈশাখী উৎসবে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন দু হাজার শিখ পুণ্যার্থী

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন বৈশাখী উৎসবে যোগ দিতে বুধবার পাকিস্তান পৌঁছলেন দু হাজার শিখ ধর্মাবলম্বী মানুষ। অনুষ্ঠান আগামীকাল। গুরুদ্বার পঞ্জা সাহিবে। জানা গিয়েছে, পুণ্যার্থীদলকে নেতৃত্ব দেন। সর্দার অরবিন্দ সিং। পাকিস্তান তাঁরা পৌঁছন সকাল ১১টায়। সে দেশে তাঁদের স্বাগত জানান, ইভাকুয়ে ট্রাস্ট প্রপার্টি বোর্ডের সহকারি সম্পাদক রানা সাহিব, পাকিস্তান গুরুদ্বার প্রবন্ধক কমিটি এবং বোর্ডের অন্যান্য সদস্য।

সর্দার অরবিন্দর সিং জানিয়েছেন, ‘পাকিস্তানে এলে অত্যন্ত আনন্দ বোধ করি। বেশ ফুরফুরে মেজাজ। গতবারও এসে ভালো লেগেছিল, ভালো লাগল এবারে এসেও। পাকিস্তানের মানুষ আমাদের হৃদয় দিয়ে ভালোবাসে।’

ভারতের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দিল্লির গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রধান সর্দার সুখবীর সিং জানিয়েছেন, বহু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ভারতের মিল রয়েছে। মিল রয়েছে সংস্কৃতি, খাদ্যভাসে। মিল রয়েছে পোশাকেও। পাকিস্তান সরকারের ব্যবস্থায় তারা খুঁশি। ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আট্টারি সীমান্ত থেকে দু হাজার শিখ ধর্মাবলম্বী মানুষ ওয়াঘা সীমান্তে পৌঁছয় সকাল ১১টা নাগাদ। দুপুর তিনটে পর্যন্ত দু হাজারের বেশি শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানে সে দেশে পৌঁছেছে। সেখানে খাওয়া-দাওয়া করে বিশেষ বাসে করে হাসানাবাদল পৌঁছয়। সফরকালে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মহিলা পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশেষ মহিলা পুলিশকর্মী। ওয়াঘায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম। বৈশাখী অনুষ্ঠান শেষে এরা যাবেন নানকানা সাহিব এবং পাকিস্তানের অন্যান্য পর্যটন কেন্দ্রে।

আরও পড়ুন পাকিস্তানে অস্থিরতা: ভারত চুপ থাকায় দুঃখ পেয়েছেন ইমরান

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ