ক্ষমতায় থাকাকালীন ভয়ঙ্কর ছিলাম না, এবার ভয়ঙ্কর হয়ে উঠব: ইমরান

পেশাওয়ারের জনসভা থেকে ‘ষড়যন্ত্রীদের’ বার্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় যখন ছিলাম, তখন আমি ভয়ঙ্কর ছিলাম। এবার ভয়ঙ্কর হয়ে উঠব।

বুধবার পেশাওয়ারের একটি জনসভা থেকে ‘ষড়যন্ত্রীদের’ এই বার্তাই দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ঠিক পরে পরে ইমরান নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন। সেই টুইট ছিল আবেগপ্রবণ। দেশবাসী এবং তাঁর সমর্থকদের উদ্দেশ্যে দেশকে স্বাধীন করার জন্য আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারপর পেশাওয়ারে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, শুধু ক্ষমতা পেতে স্বার্থাণ্বেষী গোষ্ঠী তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছে।

পেশাওয়ারের জনসভা থেকে চক্রান্তকারীদের বার্তা দেওয়ার পাশাপাশি মধ্যরাতে সুপ্রিম কোর্টের শুনানি নিয়েও প্রশ্ন তুলেছেন হতভাগ্য ইমরান। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মধ্যরাতে আদালতে শুরু হল শুনানি। কিন্তু কেন? আমি কী কোনও আইন বিরোধী, সংবিধান বিরোধী কাজ করেছি?’ পাশাপাশি বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তাঁর মতে, বিচারবিভাগের উচিত ছিল নিরপেক্ষ ভূমিকা নেওয়ার। সেটা না করে বিচারবিভাগ বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থের কথা মাথায় রেখে কাজ করেছে। জিও রিপোর্টের খবর অনুসারে, ইমরান খানকে তাঁর রাজনৈতিক জীবনে কখনও বিচারবিভাগের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই পেশাওয়ারের জনসভা থেকে পাক সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখ খোলায় সে দেশের রাজনৈতিক মহল কিছুটা হলেও বিস্মিত। পাশাপাশি তারা এটাও মনে করছেন, পাকিস্তান আগামীদিনে ইমরানের নেতৃত্বে বড় ধরনের সরকার বিরোধী কর্মসূচির সাক্ষী থাকতে চলেছে।

আরও পড়ুন ফের শুরু হল স্বাধীনতার জন্য লড়াই:ইমরান

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক