স্ত্রী সন্তান ধারণের ইচ্ছে, স্বামীর ১৫ দিনের প্যারোল মঞ্জুর

রায় দিয়েছেন যোধপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, যোধপুর: স্ত্রী যাতে সন্তানধারণ করতে পারেন, তার জন্য আদালত তাঁর স্বামীর ১৫দিনের প্যারোল মঞ্জুর করেছে। যোধপুর হাইকোর্টের বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি ফারজান্দ আলি এই রায় দিয়েছেন। প্যারোলে মুক্তি পেয়েছেন নন্দলাল। মুক্তির আবেদন করেছিলেন তাঁর স্ত্রী রেখা। রায় ঘোষণা করতে গিয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, স্বামী জেলে থাকায় স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মনে এর মারাত্মক প্রভাব পড়ছে।

এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ উল্লেখ করে বিভিন্ন ধর্মে কীভাবে এই সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে। বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি ফারজান্দ আলি বলেন, ‘মহিলার গর্ভধারণের অধিকার রয়েছে। হিন্দু পুরাণেও সে অধিকারের কথা বলা হয়েছে, অন্যান্য ধর্মগ্রন্থও একই কথা বলছে। দুই বিচারপতির বেঞ্চ এও বলেন, অভিযুক্তের স্ত্রীর নির্দোষ হওয়ার পরেও তিনি তাঁর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। স্বামী জেলে থাকায় স্ত্রী তাঁর সঙ্গে কোনওরকম শারীরিক সম্পর্ক তৈরি করতে পারছেন না। এটা একজন মহিলাকে মানসিক দিক থেকে দূর্বল করে তোলে। আদালত কোনও অবস্থাতেই একজনকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।আদালতের দায়িত্ব হল নাগরিক অধিকারকে রক্ষা করা।‘

দুই বিচারপতির বেঞ্চ জানায়, হিন্দু পুরাণে পুরুষার্থের চারটি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। এই চারটি বৈশিষ্ট্য হল ধর্ম, যা আমাদের মূল্যবোধ শেখায়। অর্থ, অর্থাৎ আর্থিক উন্নতি, কাম (আনন্দ, প্রেম)। আর চতুর্থটি হল মোক্ষ। জেলে থাকার সে একটি বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। ধর্ম, অর্থ এবং মোক্ষ এককভাবে করা যায়। কাম এককভাবে সম্ভব নয়। এ ক্ষেত্রে দোষী একজন বিবাহিত। তাই, কামের আশা পূরণের জন্য সে পুরোপুরি তাঁর স্ত্রীর ওপর নির্ভরশীল। উল্টোদিক থেকে দেখতে গেলে স্ত্রী।তাই, মানবিক কারণে প্যারোল মঞ্জুর করা হল।

আরও পড়ুন আরিয়ান মামলায় তদন্তকারী অফিসার সাসপেন্ড

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি