দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, হতে পারে বৃষ্টিও

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই ৩ জেলায় পারা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে আগামী ২-৩ দিনের মধ্যেই। কলকাতার বুকেও পারা চড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা বছরের প্রথম দিনেই রেকর্ড গরমের সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। শুক্রবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আর তার পরে পরেই আলিপুর আবহাওয়া দফতর থেকে দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে জারি করে দেওয়া হল তাপপ্রবাহের(Heat Wave) সতর্কতা। একই সঙ্গে জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই ৩ জেলায় পারা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে আগামী ২-৩ দিনের মধ্যেই। কলকাতার(Kolkata) বুকেও পারা চড়বে। তবে এখনই তা ৪০ ডিগ্রি ছোঁয়ার কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রির মধ্যেই থাকবে। তবে কলকাতায় বা তার আশেপাশের জেলায় এদিনও বৃষ্টির(Rain) কোনও সম্ভাবনা নেই। যদিও দক্ষিণবঙ্গের কিছু জেলায় এদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাংলা বছরের প্রথম দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। তবে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। ঘটনাচক্রে এদিন থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টি চলবে তবে তার পরিমাণ কমবে। একই সঙ্গে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। এর ফলে আগামী সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু