এইচআইভি আক্রান্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক এইচআইভি আক্রান্তের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালতের বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং পামিদিঘণ্টম শ্রী নরসিমহারের এজলাস। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু মানবিক কারণে তাঁর জামিন মঞ্জুর করা হল। রায় ঘোষণ করতে গিয়ে ডিভিশন বেঞ্চ জানায়, ‘এক উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখেই মানবিক কারণে আদালত তাঁর জামিন মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে।অভিযুক্ত এইচআইভিতে আক্রান্ত।’ সুপ্রিম কোর্টে তাঁর জামিন মঞ্জুরের পাশাপাশি হাইকোর্ট এবং অন্যান্য আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের নির্দেশ দিয়েছে।

দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অভিযুক্ত এইচআইভি রোগে আক্রান্ত। মানবিক কারণে তাঁর বিরুদ্ধে হাইকোর্ট এবং অন্যান্য নিম্ন আদালতে দায়ের হওয়া মামলা খারিজ করে দেওয়া হোক।

উল্লেখ করা যেতে পারে, যোধপুর হাইকোর্ট সম্প্রতি এক অভিযুক্তের প্যারোল মঞ্জুর করে। প্যারোলের জন্য আবেদন করেছিলেন তাঁর স্ত্রী। জানান, সদ্য তাঁদের বিয়ে হয়েছে। কিন্তু স্বামী একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জেলে রয়েছে। তিনি সন্তান ধারণ করতে চান। তাই, স্বামীকে প্যারোলে মুক্তি দেওয়া হোক। মানবিক কারণে যোধপুর হাইকোর্ট অভিযুক্তের জামিন মঞ্জুর করে। জানায়, অভিযুক্তের স্ত্রী কোনও অপরাধ করেনি। কিন্তু স্ত্রী হিসেবে তাঁর যে অধিকার রয়েছে, সেই অধিকার থেকে সে বঞ্চিত। আদালতের দায়িত্ব হল সংবিধান প্রদত্ত অধিকার সুনিশ্চিত করা। তাই, স্ত্রীর আবেদনকে গুরুত্ব দিয়ে তাঁর স্বামীকে প্যারোলে মুক্তি দেওয়া হল।  

আরও পড়ুন স্ত্রী সন্তান ধারণের ইচ্ছে, স্বামীর ১৫ দিনের প্যারোল মঞ্জুর

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার