দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়েকে ধর্ষণ করে গ্রেফতার বাবা

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ নিজের বাবার বিরুদ্ধে। এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

ফের ধর্ষণের ঘটনা সামনে এলো। বীরভূম জেলায় নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। মেয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম গিদান শেখ ওরফে গাদু। অভিযোগ, গিদান শেখ তার পনেরো বছরের নাবালিকা মেয়েকে বেশ কয়েক বার ধর্ষণ করে। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের সাহাপুরের বাসিন্দা গিদান। বেশ কয়েকবার ধর্ষণের পর আতঙ্কিত হয়ে পড়ে পনেরো বছর বয়সী ওই মেয়ে। এমনকি এই ঘটনা মাকে জানালেও মা কোনও ব্যবস্থা নেয়নি বল অভিযোগ। এর পর ওই নাবালিকা নিজেই কাঁকরতলা থানায় তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে কাঁকরতলা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে গিদান শেখ ওরফে গাদুকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করার পর তাকে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে  ধর্ষণে অভিযুক্ত গিদান শেখ এলাকায় দুষ্কৃতী হিসাবেই পরিচিত। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার খয়রাশোলের ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের মামলাতেও তাকে গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য এর আগে গত সোমবার বীরভূম জেলার বোলপুরের মুলুক এলাকার আদিবাসী পাড়ায় সঙ্গীদের নিয়ে নিজের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে।

Published by:

Share Link:

More Releted News:

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি

সাতসকালে ISF নেতার ‘দুয়ারে’ বোমা, চাঞ্চল্য দেগঙ্গায়

বুথ কেন্দ্রে ভোট পড়ল এক ইভিএমে, গাড়িতে অন্য ইভিএম! সেক্টর অফিসারের বিরুদ্ধে ভোটযন্ত্র বদলের অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ