আরিয়ান কোনও ভুল কাজ করেনি, দাবি সলমনের প্রাক্তন বান্ধবীর

শাহরুখ পুত্র আরিয়ান ড্রাগ মামলায় গ্রেফতার হতেই প্রায় অর্ধেক বলিউড পাশে এসে দাঁড়িয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ পুত্র আরিয়ান ড্রাগ মামলায় গ্রেফতার হতেই প্রায় অর্ধেক বলিউড পাশে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র বিজেপি পন্থী তারকারা বাদেই কিং খানের পাশে বিশেষ করে আরিয়ানের জন্য সমবেদনা জানিয়ে, তাকে সাপোর্ট করেছেন হৃত্বিক, সুনীল শেট্টিরা। কিন্তু সেই তালিকায় নিজের নাম তুলতে গিয়ে কিছুটা বিতর্ক জুড়ে দিলেন সলমন খানের প্রাক্তন বান্ধবী সোমি আলি। আরিয়ানের পাশে দাঁড়াতেই শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি দীর্ঘায়িত পোস্ট করেন সোমি।

বলিউডের এই জনপ্রিয় তারকার পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। মাদক সেবন অর্থাৎ ড্রাগ নেওয়াকে কার্যত সমর্থন করেই সোমি লিখেছেন, ‘কম বয়সিরা কি মাদক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে না? দেহ ব্যবসার মতোই মাদক সেবনও সমাজের একটা অংশ হয়ে থাকবে। তাই এই দু’টিকে যেন আর বেআইনি না বলা হয়। যখন আমার ১৫ বছর বয়স, তখন গাঁজা গেয়েছিলাম। পরে আবার দিব্যা ভারতীর সঙ্গেও ‘আন্দোলন’ ছবির কাজের সময় গাঁজা খেয়েছি। এই নিয়ে আমার কোনও আফসোস নেই।’

পাল্টা সোমি প্রশ্ন করেছেন, ‘ধর্ষক এবং খুনিদের কেন এ ভাবে পাকড়াও করা হচ্ছে না?’, জানতে চেয়েছেন সোমি। আরিয়ান তুমি কোনও ভুল করোনি, সুবিচার হবেই।’ অপরদিকে দাদা আরিয়ানের গ্রেফতারির পর শাহরুখ কন্যা সুহানা খান মুখ খোলেননি। আজ তাঁর মা গৌরী খানের জন্মদিনে শুধুই শুভেচ্ছা জানিয়ে ক্ষান্ত থেকেছেন তিনি। কারণ তিনি জানেন এই মুহূর্তে কিছু লিখলেই তীরের গতিতে তাদের দিকেই আক্রমণ ধেয়ে আসবে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে