টেবিলের শীর্ষে থাকা গুজরাতকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া চেন্নাই

গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এটাই হল ধোনি, জাদেজাদের প্রথম জয়। চারবারের চ্যাম্পিয়নরা ৫ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। শুরুতে পরপর চার ম্যাচে হারের মুখ দেখেছে তারা। রবিবাসরীয় সন্ধ্যায় লিগ টেবিলের সবার উপরে থাকা দল গুজরাত টাইটানসের মুখোমুখি হতে চলেছে সিএসকে। সুতরাং, হার্দিক পান্ডিয়া বনাম রবীন্দ্র জাদেজা লড়াই। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই দুই দলের দ্বৈরথকে কেন্দ্র করে ফ্যানেদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জয়ের ধারা বজায় রাখাই হল দুই দলের প্রধান লক্ষ্য। জিতে পয়েন্ট পেয়ে লিগ টেবিলের উপরে নিজেদের জায়গা শক্ত করে নেওয়াটাই হল গুজরাতের টার্গেট। আর জযের ধারা বজায় রাখাই হল চেন্নাইয়ের আসল চ্যালেঞ্জ।

বেঙ্গালুরুর বিরুদ্ধে রবিন উথপ্পা এবং শিভম ডুবের দুরন্ত ব্যাটিং অনেকটাই নিশ্চিন্ত করেছে চেন্নাই টিম ম্যানেজমেন্টকে। এই দুই ব্যাটসম্যানের জন্যই কোহলিদের বিপক্ষে ২১৫ রান তুলতে সক্ষম হয়েছিল সিএসকে। তবে ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং মইন আলির ফর্ম বেশ চিন্তায় রেখেছে। পাশাপাশি, বোলিংয়ে দীপক চাহারের অভাবটা বেশভালোমতোই বোধ করছে চেন্নাই শিবির। অভিজ্ঞ ডোয়েন ব্রাভো বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলেও একা পড়ে যাচ্ছেন। তাঁকে যোগ্য সঙ্গ কেউ দিতে পারছেন না। স্পিন বিভাগেও সমস্ত দায়িত্ব গিয়ে পড়ছে জাদেজার একার কাঁধে।

অন্যদিকে, সবদিক থেকেই চেন্নাইয়ের থেকে এগিয়ে রয়েছে গুজরাত টাইটানস। আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে এসেই সাড়া ফেলে দিয়েছে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করছে তারা। ফর্মে ফিরেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কিউয়ি পেসার লকি ফার্গুসন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মহম্মদ শামি, রশিদ খানরা। এবার দেখার বিষয় হল মাঠে কারা বাজিমাত করেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের