চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ, ফের ৮ জেলায় মাস্ক বাধ্যতামূলক করল যোগী সরকার

গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশে ফের বেলাগাম হয়ে উঠতে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় একদিনের ব্যবধানে দেশে মারণ ভাইরাসের সংক্রমণ ৯০ শতাংশ বেড়ে গিয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পথে হাঁটল যোগী সরকার। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে লখনউ, গাজিয়াবাদ, নয়ডা সহ আট জেলায় মাস্ক ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আচমকাই উত্তরপ্রদেশে করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে রাজধানী দিল্লির লাগোয়া গৌতমবুদ্ধ নগরে ৬৫ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস ধরা পড়েছে। গাজিয়াবাদে ২০ জন ও লখনউতে ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২৯ জন। ফলে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৫ জনে।

নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় এদিন তড়িঘড়ি আট জেলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজ্যের সঙ্গে সীমান্ত থাকা বেশ কয়েকটি রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার প্রভাব পড়তে শুরু করেছে এনসিআর সংলগ্ন জেলাগুলিতে। ফলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এনসিআর সংলগ্ন জেলাগুলিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওই সমস্ত জেলার যে সব বাসিন্দা এখনও করোনার টিকা নেননি তাঁদের চিহ্নিত করে টিকাকরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর