১২ হাজার কর্মী নিয়োগ করবে রাজ্য, সিদ্ধান্ত ক্যাবিনেটে

খুব শীঘ্রই রাজ্য সরকার ১১ হাজার ৫২১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে। সেই সঙ্গে খাদ্যদফতরে ৩৪২ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার থেকে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে ষষ্ঠ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন(Bengal Global Business Summit)। ঠিক তার আগে সোমবার নিয়োগের ক্ষেত্রে বড় বার্তা দিল রাজ্য সরকার(West Bengal Government)। এদিন রাজ্যের দুই বর্ষীয়ান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও ফিরহাদ হাকিম(Firhad Hakim) সাংবাদিক সম্মেলনে এই বার্তা দেন। তাঁরা জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্য সরকার গ্রাম ও শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জন্য ১১ হাজার ৫২১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে। তবে এই কর্মীরা নিয়োগ হবেন চুক্তিভিত্তিক এবং আউট সোর্সিংয়ের মাধ্যমে। সেই সঙ্গে খাদ্যদফতরে ৩৪২ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আর সেই নিয়োগ হবে প্রকল্প ভিত্তিক। সন্দেহ নেই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আগে এই নিয়োগবার্তা রাজ্য সরকারের ভাবমূর্তি ও আর্থিক কর্মযজ্ঞের গুরুত্ব অনেকখানি বাড়িয়ে দেবে।

এদিন রাজ্য মন্ত্রীসভার বৈঠক বসেছিল। সেখানেই এই নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয় ও তা অনুমোদনও পায়। একই সঙ্গে এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে যে সিভিক ভলেন্টিয়ার ও তাঁর এক বন্ধু খুন হয়েছেন তাঁদের দুইজনের পরিবারের একজন করে সদস্যকেও চাকরি দেবে রাজ্য সরকার। একই সঙ্গে এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলিকন ভ্যালির জমি বন্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে চিপ এবং সেমি কনডাক্টর প্রস্তুতকারক সংস্থাগুলিকে। আগে এই প্রধান্য পেত ইনফরমেশন টেকনোলজির সংস্থাগুলি। কিন্তু রাজ্য সরকারের অভিজ্ঞতা, সেই জমি দ্রুত ওইসব সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হলেও তাঁরা যেমন দ্রুত ক্যাম্পাস নির্মাণের পথে পা বাড়াচ্ছে না, তেমনি সেখানে কর্মসংস্থানের ক্ষেত্রেও স্থানীয় যুবক-যুবতীরা প্রাধান্য পাচ্ছেন না। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পরই শিল্প এবং কর্মসংস্থানে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যে শিল্প বিনিয়োগ আনতে চাইছেন তিনি। পাশাপাশি রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান করতে চাইছেন তিনি। সেই উদ্দেশ্যপূরণের ক্ষেত্রেই এদিন এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাক টার্মিনাল নিয়েও। সিদ্ধান্ত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যত ট্রাক টার্মিনাল রয়েছে সেগুলির সবকটিই অধিগ্রহণ করবে রাজ্য সরকার। কেননা এই সব ট্রাক টার্মিনাল থেকে বিভিন্ন বেনিয়মের অভিযোগ আসছিল। বিশেষ করে টার্মিনালগুলিতে  কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অভিযোগ আসছিল। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে ওই সব ট্রাক টার্মিনালগুলিতে যে সব কর্মীরা কাজ করছেন বা নতুন করে যারা নিয়োগ হবেন তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ করবে রাজ্য পরিবহণ দফতর। রাজ্য সরকার চুক্তির ভিত্তিতে তাঁদের বেতন দেবে। বেতনের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন কাঠামো আর চলবে না। সবাইকে এক বেতনের কাঠামোয় আনা হবে। সেই সঙ্গে ট্রাক টার্মিনালে আসা পণ্য পরিবাহী আন্তর্জাতিক লরিগুলির কর কাঠামোর সরলীকরণ করা হবে। এতদিন আলাদা আলাদা কর দিতে হত। এবার ন্যূনতম একটা কর দিয়ে যেতে পারবে লরিগুলি। কোন লরি আগে যেতে পারবে, সেটা নির্ধারণ করতে দু’টি তালিকা তৈরি হয়েছে। পচনশীল সামগ্রীর ট্রাক আগে ছাড়া হবে। তার পর যাবে বাকি ট্রাক।

একই সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যে আইএএস, আইপিএস, ডাব্লুউবিসিএস, ডাব্লুউপিএস- দের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের কাছ থেকে যাতে আরও আইএএস ও আইপিএস পাওয়া যায় তার জন্য মুখ্যসচিব কেন্দ্রকে চিঠি দেবেন বলেও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক