Big Breaking শ্রীলঙ্কায় বিক্ষোভ লক্ষ্য করে গুলি, হত এক

আহত বেশ কয়েকজন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় বিক্ষোভ লক্ষ্য করে গুলি চালাল পুলিশ। ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। 

বিক্ষোভ লক্ষ্য করে গুলি করার কথা স্বীকার করে নিয়েছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র। সেই সঙ্গে এও বলেছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া বাধ্য হয়েই গুলি চালাতে হয়েছে। জানা গিয়েছে, জ্বালানি সংকট থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির পাশাপাশি জরুরি ওষুধপত্রের আকাল দেখা দেওয়ায় মঙ্গলবার রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার দূরে রামবুক্কানায় জাতীয় সড়ক অবরোধ করে। পথ চলতি গাড়িতে তারা আগুন লাগিয়ে দেয়। জ্বালায় টায়ার। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে।  পুলিশ অবরোধ সরিয়ে দিতে গেলে উত্তেজিত জনতার সঙ্গে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ আচমকাই সেই বিক্ষোভ লক্ষ্য করে গুলি চালায়।

এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর বয়ান উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একবার নয় গুলি চলেছে একাধিকবার। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়বে।  গত কয়েকদিন ধরেই সরকার বিরোধী বিক্ষোভে তপ্ত শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা দেশের নানা প্রান্তেই বিক্ষোভ প্রদর্শন করে আসছে। তবে বিক্ষোভ লক্ষ্য করে গুলি এই প্রথম। 

আম আদমির পাশাপাশি সে দেশের চিকিৎসকমহলও বিক্ষোভে সামিল হয়েছেন। সকলের একটাই দাবি, রাজাপক্ষের পদত্যাগ। যদিও রাজাপক্ষে ইস্তফা দিতে নারাজ। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় পথে নামে লঙ্কাবাসী। আর সেই বিক্ষোভ লক্ষ্য করে পুলিশ গুলি চালাল। 

আরও পড়ুন ভয়ঙ্কর ভুল করে ফেলেছি, আমি অনুতপ্ত: প্রেসিডেন্ট রাজাপক্ষে

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন