জাহাঙ্গীরপুরীর বুলডোজার অভিযানে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

পরবর্তী রায় ঘোষণা না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ রাখার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: দিল্লির জাহাঙ্গীরপুরীর বুলডোজার অভিযানে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, স্থিতাবস্থা বজায় রাখার কথা। বৃহস্পতিবার নতুন করে রায় না দেওয়া পর্যন্ত অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। 

দিল্লির জাহাঙ্গীরপুরীতে বুধবার সকালে শুরু হয় বুলডোজার অভিযান। এলাকায় সব অবৈধ নির্মাণ ভাঙতে সেখানে নামানো হয় বুলডোজার। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ছিলেন দিল্লি পুলিশের পদস্থকর্তারা। এই অভিযান শুরু ঘণ্টাখানের মধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা রুজু হয়। মামলা রুজু করেন প্রবীণ আইনজীবী দুশ্মন্ত দুবে। মামলায় তিনি বলেন, এই অভিযান সম্পূর্ণ বেআইনি। সর্বোচ্চ আদালত এই অভিযানের ওপর স্থগিতাদেশ জারি করুক। সর্বোচ্চ আদালত দিল্লি প্রশাসনকে অবিলম্বে অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে জানায়, স্থিতাবস্থা বজায় রাখতে হবে। কাল বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। নতুন করে রায় না দেওয়া পর্যন্ত দিল্লি প্রশাসনকে বুলডোজার অভিযান স্থগিত রাখত হবে। 

যদিও উত্তর দিল্লি পুরনিগমের কমিশনার জানিয়েছেন, তাদের হাতে এখনও সুপ্রিম কোর্টের নির্দেশনামা এসে পৌঁছয়নি। তাই, আপাতত অভিযান চলবে। সর্বোচ্চ আদালতের রায় হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

দাঙ্গা-হিংসায় বিধ্বস্ত দিল্লির জাহাঙ্গীরপুরীর অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয় বুধবার সকাল সাড়ে নটা নাগাদ। অভিযান চলাকালীন কেউ যাতে বাধা দেওয়ার চেষ্টা না করে, তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ছিলেন দিল্লি প্রশাসনের পদস্থ আধিকারিকরাও। 

আরও পড়ুন এফিডেভিট ছাড়া ধর্মীয় শোভাযাত্রা নয়, নির্দেশ যোগী সরকারের

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার