হাই কোর্টে ৪ ধর্ষণকাণ্ডের তদন্ত রিপোর্ট পেশ রাজ্যের

ইংরেজবাজার, বাঁশদ্রোনী, দেগঙ্গা, মাটিয়ার ৪ টি ধর্ষণকাণ্ডের মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ঘটে গিয়েছিল ৪ টি ধর্ষণ কাণ্ড। ইংরেজবাজার, মাটিয়া, দেগঙ্গা, বাঁশদ্রোনীর ধর্ষণকাণ্ডের তদন্তে ছিলেন আইপিএস (IPS) দময়ন্তী সেন। তাঁকেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের (High Court) প্রধান বিচারপতি। গত ১২ এপ্রিল এই নির্দেশ দেওয়া হয়। সেই মামলায় রাজ্য তদন্ত রিপোর্ট বুধবার পেশ করে আদালতে। দুপুর ১১.৪০ নাগাদ রাজ্যের (State) পক্ষ থেকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়।

১২ এপ্রিল প্রধান বিচারপতি বলেছিলেন, প্রতিটি ঘটনায় আলাদা আলাদা করে নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক জানান, পরবর্তী শুনানি ২০ এপ্রিল। সেই মত বুধবার (আজ) ইংরেজবাজার, বাঁশদ্রোনী, দেগঙ্গা, মাটিয়ার ৪ টি ধর্ষণকাণ্ডের মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করে রাজ্য। দময়ন্তী সেনের নজরদারিতেই হয়েছে তদন্ত। বিচারক জানিয়েছেন, আগামী ২ মে হবে পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, তদন্তভার হাতে পাওয়ার ৩ দিন পর গত ১৬ এপ্রিল দময়ন্তী ইংরেজবাজারের আইসি সহ ৩ পুলিশ আধিকারিকে তলব করেছিলেন। ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তীর কাছে হাজিরা দিয়েছিলেন আইসি আশিস দাস, তদন্তকারী অফিসার, এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপার।

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ