গদ্য: রবি , বৌঠান ও মৃণালিনী

টাকার থলিতে মুখ বন্ধ করেছে সংবাদপত্র। জানা যায়, বিশু নামের এক শাড়ি বিক্রেতাকে দিয়ে আফিম আনিয়েছিলেন কাদম্বরী দেবী।

Share:

(কাদম্বরী দেবী আফিম খেয়েছিলেন ১৮৮৪ সালের ১৯ এপ্রিল। মৃত্যুর কোলে ঢলে পড়েন ২১ এপ্রিল। জানা যায়, বিশু নামের এক শাড়ি বিক্রেতাকে দিয়ে আফিম আনিয়েছিলেন তিনি।)

রাত। রবি (Rabindranath Tagore) ঠিক এই সময় তার ছাদের নন্দন কাননে পায়চারি করছে। ধীর ভাবে কিন্তু কী অস্থির মন। আদরের বৌঠান (Kadambari Devi)ঢলে পড়েছে কাল ভোরে। তার প্রথম জীবনের প্রথম পাঠিকা, সমালোচক। খুনসুটি নেই আর। একটা দিন পেরিয়ে গেল। কী শূণ্যতা! বৌঠান এই শূণ্যতা নিয়ে বেঁচে ছিল কতকাল! স্যুইসাইড নোট পুড়ে গেছে। টাকার থলিতে মুখ বন্ধ করেছে সংবাদপত্র। একটা চিঠি লুকিয়ে রাখা জোব্বায়। কেউ জানবে না কোনওদিন। জ্যোতি দা কেন করল এমন? আমি বা কেন বন্ধুতা থেকে পিছু হটলাম। যে যাই বলুক আমাদের নিখাদ আন্তরিকতা বই কিছু তো ছিল না। কত কী শুনতে হয়েছে তাই।

ছাদে গুটি গুটি পায়ে এসে দাঁড়াল মৃণালিনী ( Mrinalini Devi)। রবির ছুটি। পেছন থেকে জড়িয়ে ধরল কবিকে। কবি ফিরে মুখ গুঁজল ছুটির বুকে। গুমোট কান্না বেরিয়ে এল চোখ ছাপিয়ে, দু’ গাল বেয়ে। স্থির মৃণাল। কষ্ট হল, অভিমান কী তারও কম! সব ভোলা যাক।

জোড়াসাঁকো ঠাকুর বাড়ির চাকর মহলে গুঞ্জন উঠল, ছোট বউ জিতে গেল, নতুন বউ বেঁচে গেল। ছোট ঠাকুর তো মনের মানুষ নতুন আভিজাত্যের।

– নিসর্গ নির্যাস মাহাতো

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা