রানে পাহাড় তুলেও পারল না মুম্বই, প্লে-অফে গেল কলকাতা

চেষ্টার কোনও রকম ত্রুটি রাখলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেষ্টার কোনও রকম ত্রুটি রাখলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। ব্যাট হাতে আবুধাবিতে রীতিমতো ঝড় তুলেছিল ইশান কিশান, সূর্যকুমার যাদবরা। সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২৩৬ রানের লক্ষ্য রেখেছিল তারা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটাই পিছিয়ে ছিল রোহিত শর্মারা। ফলে এতো রান করেও প্লে-অফের টিকিটটা পেল না তারা।

প্লে-অফের টিকিট পেতে গেলে সানরাইজার্সকে ৬৯ রানের মধ্যে বেঁধে রাখতে হতো। কিন্তু সেটা কোনওদিনও সম্ভব ছিল না মুম্বইয়ের পক্ষে। ফলে ৪২ রানে ম্যাচ জিতেও এবারের আইপিএল থেকে বিদায় নিতে হল পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর পয়েন্ট টেবিলে প্রথম চারের মধ্যে থেকে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলল নাইটরা।

এদিন টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত। তাঁর সেই সিদ্ধান্তে পুরোপুরি মর্যাদা দেন ইশান কিশান। ৩২ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। পাশাপাশি, ফর্মে ফেরেন সূর্যকুমার যাদবও। ৪০ বলে ৮২ রান করেন এই সূর্য। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৫ রান তোলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে মনীষ পান্ডের (৬৯) ব্যাটের ওপর ভর করে ১৯৩ রান তোলে অরেঞ্জ আর্মি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের