শেষ বলে বেঙ্গালুরুকে জয় এনে দিলেন ভরত

ম্যাচটা বলতে গেলে একপ্রকার নিয়মরক্ষার ম্যাচই ছিল।

Share:

 নিজস্ব প্রতিনিধি: ম্যাচটা বলতে গেলে একপ্রকার নিয়মরক্ষার ম্যাচই ছিল। কিন্তু তা সত্ত্বেও কেউ কাউকে একইঞ্চিও জমি ছাড়ল না। দুবাইতে দিল্লি ক্যাপিটালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা বেশ জমজমাটই হল। এটাই হয়তো আইপিএলের সার্থকতা। যার প্রতিটা ম্যাচেই লুকিয়ে থাকে ভিন্ন ধরনের মজা। এই ম্যাচটাও বেশ উপভোগ করলেন ক্রিকেট প্রেমীরা। শেষ বলে নাটকীয় জয় তুলে নিল আরসিবি। ছক্কা মেরে কোহলিদের মুখে হাসি ফোটালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শিখর ভরত। ৭ উইকেটে জয় তুলে নিল কোহলি অ্যান্ড কোম্পানি। তবে পয়েন্ট টেবিলে তিন নম্বরেই থাকল তারা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বিরাট। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালেই করেন দিল্লির দুই ওপেনার ধাওয়ান (৪৩) ও পৃথ্বী শ (৪৮)। দু’জনের মধ্যে মোট ৮০ রানের পার্টনারশিপ হয়। শেষ দিকে হেটমায়ারের (২৯) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে ক্যাপিটালস।

জবাবে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় বেঙ্গালুরু। কিন্তু দলকে এই বিপদ থেকে টেনে বার করে আনেন ভরত (৭৮) এবং ম্যাক্সওয়েল (৫১)। শেষ বলে ম্যাচ জিতে নেয় আরসিবি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের