বিশ্বকাপের আগেই চমক, আফগান দলের দায়িত্বে বিশ্বকাপজয়ী কোচ

বড়সড় চমক দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র এক সপ্তাহ। তারপরই পড়ে যাবে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি। কুড়ি-বিশের এই মেগা টুর্নামেন্ট দেখার জন্য বিগত পাঁচবছর ধরে অপেক্ষা করে রয়েছে ক্রিকেট প্রেমীরা। তবে তার আগেই বড়সড় চমক দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপজয়ী কোচের হাতে তুলে দেওয়া হল রশিদ খান, মহম্মদ নবিদের দায়িত্ব। দেশের টালমাটাল অবস্থা জারি থাকলেও ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কোনও আপোশ করতে চান না আফগান বোর্ডের ক্রিকেটাররা। তাই ইংল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের হাতে তুলে দিল এসিবি।

আফগান ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে আফগান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাওয়ের প্রাক্তন ক্রিকেটার এবং ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর হাত ধরেই প্রথম আইসিসি-র ট্রফি জেতার স্বাদ পেয়েছিল ইংরেজরা। সেটা হল ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-২০ বিশ্বকাপ।

এসিবি-র চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি জানিয়েছেন, অ্যান্ডি ফ্লাওয়ারকে আমরা ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত। ওনার বিপুল অভিজ্ঞতা আমাদের ক্রিকেটারদের ভীষণভাবে কাজে লাগবে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের