রাশিয়ার কিন্ডারগার্টেন স্কুলে বন্দুকবাজের হামলা, হত দুই শিশু-সহ চার

হত বহু পডু়য়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলে ঢুকে ফের বন্দুকবাজের হামলার সাক্ষী রাশিয়া, ২০২১-য়ের পর এই নিয়ে দ্বিতীয়বার। হামলা হয় এখানকার উলিয়ানভস্কের একটি কিন্ডারগার্টেন স্কুলে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দুই শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে বন্দুকবাজও রয়েছে। হামলা হওয়ার খবর পাওয়ার পরে পরেই বিশাল নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে গিয়ে স্কুলটি ঘিরে ফেলে। স্কুলে পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স। চারটি দেহ উদ্ধার করা হয়েছে।  

স্কুলে বন্দুকবাজের হামলার খবর দিতে গিয়ে স্থানীয় প্রশাসনের তরফে জারি বিবৃতি উদ্ধৃত করে রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। ভয়ে কচিকাঁচারা রীতিমতো চিৎকার জুড়ে দেয়। ঘটনার সময় ক্লাসে ছিলেন এক শিক্ষিকা। বন্দুকবাজ ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  পরে সামনের বেঞ্চে বসে থাকা দুই পড়ুয়ার কপাল লক্ষ্য করে গুলি চালালে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে ওই বন্দুকবাজ নিজে আত্মহত্যা করে।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। তারা স্কুল ঘিরে ফেলে।  আপাতত চারটি দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য়ে দুটি দেহ স্কুল পডু়য়ার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। স্কুলে পৌঁছে যান পড়ুয়াদের বাবা-মায়েরা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বন্দুকবাজ কিছুদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। চূডা়ন্ত হতাশা থেকেই সে কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে উন্মাদের মতো গুলি চালায়। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা চলছে। উল্লেখ করা যেতে পারে, গত বছর কাজানের একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এক বন্দুকবাজ।

আরও পড়ুন ক্যামেরুনের স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ৮ শিশু

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন