শৌচাগারের ভিতরেই জলখাবার তৈরি, বন্ধ করে দেওয়া হল রেস্তোরাঁ

গত কয়েক মাস ধরেই শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাতে শুরু করেছে জেদ্দা পুর কর্তৃপক্ষ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রশাসনের নজরদারি এড়িয়ে টানা ৩০ বছর ধরে শৌচাগারের ভিতরেই তৈরি হচ্ছিল সিঙারা সহ জলখাবার। শুধু তাই নয়, সেই জলখাবার তৈরিতে প্রায় দু’বছর পুরনো মাংস ও চিজ-ও ব্যবহার করা হচ্ছিল। সরল মনেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খাচ্ছিলেন খদ্দররা। অবশেষে গোপন তথ্য ফাঁস হতেই নড়েচড়ে বসল প্রশাসন। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল রেস্তোরাঁটি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে সৌদি আরবের জেদ্দায়।

মঙ্গলবার ‘গালফ নিউজ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সম্প্রতি গোপন সূত্রে জেদ্দা পুরসভার শীর্ষ আধিকারিকরা জানতে পারেন আবাসিক এলাকাতেই রমরমিয়ে চলছে এক রেস্তোরাঁ। আর ওই রেস্তোরাঁর জলভাবার তৈরি হচ্ছে শৌচাগারে। খবর পেয়েই হানা দেয় বিশেষ দল। রেস্তোরাঁয় ঢুকেই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে পড়ে। তাঁরা দেখতে পান, নোংরা পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জলখাবার তৈরির উপকরণ। এমনকী যে মাংস ও চিজ ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল, তাও অনেকদিনের পুরনো অর্থা‍ৎ মেয়াদোত্তীর্ণ। গোটা রান্নাঘরে আপনমনে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। দেওয়ালে বাসা বেঁধেছে পোকামাকড়। অপরিচ্ছন্নতার অভিযোগে সঙ্গে সঙ্গেই রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। জেদ্দা পুরসভার এক শীর্ষ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির পাশাপাশি রেস্তোরাঁটিতে কর্মরত অধিকাংশ কর্মীর কোনও হেলথ কার্ড নেই।’

গত কয়েক মাস ধরেই শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাতে শুরু করেছে জেদ্দা পুর কর্তৃপক্ষ। অপরিচ্ছন্নতার অভিযোগে যেমন একাধিক রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে, তেমনই এক টনের বেশি খাদ্যসামগ্রী নষ্ট করে দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে ইঁদুর দেখতে পাওয়ায় জেদ্দার অন্যতম বিখ্যাত রেস্তোরাঁ ‘সোয়ারমা’র দরজায় তালা ঝোলানো হয়েছিল।  

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL