তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না বেজিং, স্পষ্ট জানালেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে এখনও পর্যন্ত নিন্দা জানায়নি শি চিনফিংয়ের দেশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধ ৬০ দিন পার করেছে। আর ওই যুদ্ধ ঘিরে কার্যত আড়াআড়ি বিভাজিত গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলি যেখানে খুল্লামখুল্লা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, তেমনই রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া সহ একাধিক দেশ। তবে এখনও পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত, চিন সহ আরও বেশ কয়েকটি দেশ। রুশ-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজাতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আর ওই যুদ্ধে চিন গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে বলে চর্চা শুরু হয়েছে। তার মধ্যেই মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বেজিং কিছুতেই তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না। বরং রুশ-ইউক্রেন সঙ্ঘাত কূটনৈতিকভাবেই মেটানো সম্ভব বলে মনে করে।’

এদিন নিয়মিত সাংবাদিক সম্মেলনে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা চাই না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক। আমরা বিশ্বাস করি অধিকাংশ বিশ্ববাসীই চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধুক। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত কূটনৈতিকভাবে সমাধানের পক্ষপাতী বেজিং।’ বিশ্ববাসীর স্বার্থে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্ঘাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘দু-দেশের মধ্যে সঙ্ঘাতকে দীর্ঘায়িত হতে দেওয়া উচিত নয়। কেননা, এর প্রভাব গোটা বিশ্বের উপরে পড়বে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই সহিষ্ণুতা দেখাবে এবং সঙ্ঘাত রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে এখনও পর্যন্ত নিন্দা জানায়নি শি চিনফিংয়ের দেশ। শুধু তাই নয়, জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে আনা একাধিক প্রস্তাবে ভোটদানে বিরত ছিলেন চিনের প্রতিনিধি। রাশিয়াকে কোনও রকম সামরিক সাহায্য না করার জন্য ই্তিমধ্যেই বেজিংকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। যদিও সেই সতর্কবার্তায় কর্ণপাত করেনি বেজিং।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর