প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘লক্ষ্মণ রেখার’ উল্লেখ প্রধান বিচারপতির

জনস্বার্থ মামলা এখন ব্যক্তিস্বার্থের মামলায় পরিণত হয়েছে, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষণ রেখার কথা স্মরণ করিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা।

শনিবার মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আয়োজিত সম্মেলনে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধানবিচারপতি বলেন, ’গণতন্ত্রের ভিত মজবুত করার জন্য ক্ষমতার বন্টন করে দেওয়া হয়েছে। রয়েছে আইনবিভাগ, শাসন বিভাগ এবং বিচারবিভাগ। এই তিন বিভাগের মাথায় যে তিনজন বসে আছেন, তাদের প্রধান এবং প্রথম কর্তব্য হল লক্ষ্মণ রেখার মধ্যে নিজেদের বেঁধে রাখা।’

সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্য পূর্ণ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি যে বিশেষ শব্দবন্ধনী ব্যবহার করেছেন, তাতে সংশ্লিষ্টমহল মনে করছে, সরকারকে তিনি বার্তা দিতে চেয়েছেন।

মোদি সরকারের আমলে এই লক্ষ্মণ রেখা একাধিকবার লঙ্ঘিত হয়েছে। বিশেষ করে যে সব রাজ্যে রয়েছে অ-বিজেপি সরকার। শুধু তাই নয়, মোদি সরকারের বিরুদ্ধে যারাই সুর চড়িয়েছেন, তাদের নানাভাবে হেনস্থা করা হয়েছে। । হেনস্থা করতে কাজে লাগানো হয় বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে। সে সব তো রয়েছে। পাশাপাশি সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারও খর্ব হচ্ছে। সেই সব ঘটনার নিরিখে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এর পাশাপাশি প্রধান বিচারপতি রামানা ঘন ঘন জনস্বার্থ মামলা দায়ের নিয়েও মুখ খুলেছেন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে তিনি পার্সোনাল ইন্টারেস্ট লিটিগেশন বলে অভিহীত করেন। তাঁর মতে, জনস্বার্থ মামলা এখন ব্যক্তি স্বার্থের মামলা হয়ে উঠেছে। সেই সঙ্গে প্রধান বিচারপতি বিচার ব্যবস্থা সংস্কারের ওপর জোর দিয়েছেন।

আরও পড়ুন একদম জ্ঞান দেবেন না: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ধমক সুপ্রিম কোর্টের

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার