পাকিস্তান বাঁচাতে মহামিছিলের ডাক ইমরানের

শনিবার বৈঠকে বসে দলের কোর কমিটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ইমরান খান জানিয়েছিলেন, তিনি দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করবেন। যাবেন জনতার দরবারে। শনিবার তিনি তার প্রস্তাবিত কর্মসূচির কথা জানিয়ে দিলেন। মে মাসের শেষের দিকে মহামিছিলের ডাক দিলেন প্রাক্তন পাক কাপ্তান।

দলের তরফ থেকে শনিবার তাদের টুইটার হ্যান্ডেলে ইমরানের একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়। সেই ভিডিয়ো বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এই ডাক জনতার ডাক। এই আহ্বান শুধুমাত্র দলের নয়, দেশবাসীর। কী বলেছেন ইমরান শনিবারের এই ভিডিয়ো বার্তায়?

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি দেশবাসীকে বলছি, এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। রমজান শেষে যেদিন ইদের চাঁদ দেখতে পাওয়া যাবে, সেদিন থেকে শুরু হবে আমাদের লড়াই। বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আমার অনুরোধে, তোমরাও এই লড়াইয়ে সামিল হও। জাতীয় পতাকা হাতে নাও। বিশ্ববাসীকে জানাও যে পাকিস্তান এখনও বেঁচে আছে। আর সেটা জানাতে মে মাসে এক ঐতিহাসিক মিছিলের সাক্ষী থাকবে দেশবাসী।’

ভবিষ্যৎ কর্মসূচির কথা ঘোষণার পাশাপাশি ইমরান খান বর্তমান সরকারের তুমল সমালোচনা করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, দেশ চালাচ্ছে একদল দুর্নীতিগ্রস্তরা, যাদের উদ্দেশ্য পাকিস্তানের সম্পদ লুঠ করে নিজেদের আখের গোছান। এরা কোনওভাবেই দেশের কল্যাণের কথা ভাববে না। এই লুঠেরাদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। তাই, এই মহামিছিল।“

জানা গিয়েছে, ইমরানের দল পাকিস্তান-তেহরিক-ইনসাফ শনিবার বৈঠকে বসে। সেই বৈঠকেই এই কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কবে মিছিল, সে ব্যাপারে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন দেশের ভাত খেয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান চলবে না, হুঙ্কার কর্নাটকের মন্ত্রীর

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন