ঈদের পরেই গ্রেফতার হচ্ছেন ইমরান খান!

রবিবার ফয়সালাবাদের মদিনা টাউন থানায় ইমরানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঈদ-উল-ফিতর মিটে যাওয়ার পরেই গ্রেফতার হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার কথা জানিয়ে তিনি বলেন, সৌদির মসজিদে নবাবিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর সঙ্গীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ক্ষমার আযোগ্য অপরাধ। ওই ঘটনার মূলচক্রী ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে। যদিও মার্কিন তাঁবেদার হিসেবে পরিচিত পাক স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকিকে গুরুত্বই দিতে চাননি ইমরান খানের দল পাক তেহরিকে ইনসাফের শীর্ষ নেতারা।
সম্প্রতি সৌদি সফরে গিয়ে মসজিদের নবাবীতে পাক নাগরিকদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনকী শরিফ ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে ‘চোর-চোর’ বলে শ্লোগানও তোলেন বিক্ষোভকারীরা। ওই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই অস্বস্তিতে পড়েছে ‘লুটেরা ও খুনী’ হিসেবে পরিচিত শাহবাজ শরিফ। বিদেশের মাটিতে কোনও মাটিতে এর আগে পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীকে এমন লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয়নি।
ওই ঘটনাকে হাতিয়ার করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে পোরার পরিকল্পনা করেছে শাহবাজ শরিফ সরকার। ওই পরিকল্পনায় সম্মতিও দিয়েছেন পাক সেনা প্রধান জাভেদ কামার বাজওয়া। আর তার পরেই পরিকল্পনামাফিক রবিবার ফয়সালাবাদের মদিনা টাউন থানায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইমরান ছাড়া তালিকায় রয়েছে প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জাতীয় পরিষদের প্রাক্তন ডেপুটি স্পিকার কাসেম খান সুরির। ওই এফআইআর দায়ের যে ইমরান খানকে গ্রেফতারের আগের পদক্ষেপ তা খুল্লামখুল্লা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সৌদির ঘটনার জন্য অবশ্যই ইমরান খানকে গ্রেফতার করা হবে। সেই সঙ্গে যাতে আর কখনও রাজনীতি করতে না পারে, তারও ব্যবস্থা করব।’

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক