আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে রাজ-শুভশ্রীর মতবিরোধ! নেপথ্যে বড় সুখবর

নিজস্ব প্রতিনিধি: টলিউডের হট পাওয়ারফুল কাপলের তালিকায় প্রথমেই নাম আসে পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম। এখন তো আবার টলিউডের চাইল্ড ক্রাশের সেক্সি মাম্মিও বটে। তবে যাই বলুন না কেন, রাজশ্রী জুটির রসায়ন কিন্তু বেশ ঈর্ষণীয়। তবে এমন কি হল, হঠাৎ পর্দাতেই এসে ঝামেলা শুরু করলেন রাজ-শুভশ্রী? হ্যাঁ, সদ্য রাজ-শুভশ্রীর একটি মতবিরোধের ভিডিও প্রকাশ্যে এসেছে।যেখানে দেখা যাচ্ছে, রাজের কথা কিছুতেই মানতে নারাজ শুভশ্রী, ঠিক শুভশ্রীর কথাতেও কোনও সম্মতি দিচ্ছেন না ইউভানের বাবা। কিন্তু, কেন এত চটেছেন দুজনে।

তবে কি নিয়ে ঝামেলা বাঁধল দুজনের? ঘটনাটি হল, তাঁদের আদরের ছেলেকে এখন থেকেই টেক স্যাভি করতে চাইছেন রাজ, সেই কারণেই এই বয়স থেকেই ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছে রাজ, আর এতেই ঘোর আপত্তি নায়িকার। ছেলেকে টেক স্যাভি করে তুলতে প্রথমেই ভিডিও গেম খেলতে শেখাচ্ছেন রাজ। এদিকে শুভশ্রীর কথায়, সে ছেলেকে মোবাইলে গেম নয় বরং মাঠে গিয়ে খেলা শেখাবেন। আর এতেই বাঁধল দ্বন্দ্ব। রাজের অভিযোগ শুভশ্রীও ছেলের সামনে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন।

এরপরেই আসল ব্যাপারটা জানা গেল, স্বামী-স্ত্রীর সামনে চলে এলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? আসলে গত দু বছর ধরেই করোনার কারণে শুভশ্রী অভিনীত ‘হাবজি গাবজি’ ছবিটি তৈরি হয়ে গেলেও বড় পর্দায় মুক্ত পায়নি। সেই কারণেই, এদিন রাজ-শুভশ্রী একটি অভিনব ভিডিও বানিয়ে প্রকাশ্যে আনলেন ‘হাবজি গাবজি’র মুক্তির তারিখ। পাশাপাশি গল্পের নিরিখে যেতে হলে বলতে হয়, গত কয়েক বছর ধরে নেট দুনিয়ায় পাবজি গেম যে পরিমাণে ছড়িয়ে পড়েছে সেই প্রেক্ষাপটেই গল্প তৈরি হয়েছে।

 

এই ছবিতে শুভশ্রী অভিনয় করছেন মায়ের ভূমিকাতে এবং সন্তানের ভূমিকায় রয়েছেন, সামন্তক দ্যুতি মৈত্র। আর শুভশ্রীর বিপরীতে রয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবি প্রসঙ্গে, রাজ বলেছেন, ‘মোবাইল গেম এখন বাচ্চাদের নেশা। এছাড়াও বাবা-মা তাঁদের কর্মক্ষেত্রে বেরিয়ে গেলে বাচ্চাদের ভরসা মোবাইল হয়ে যায় তখন। হয় তাঁরা ইউটিউবে কোনো ভিডিও দেখে কিংবা গেম খেলে। এদিকে বাসে-ট্রামে সবাই মোবাইল মুখী। সেই থেকেই এই ছবির আইডিয়া পেয়েছেন তিনি।’ আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে এই ছবি প্রেক্ষাগৃহে।

এছাড়া হাবজি গাবজি ছাড়াও রাজ চক্রবর্তীর আরও একটি ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে সেটি হল ধর্মযুদ্ধ। শুভশ্রী ছাড়াও এই ছবিতে থাকবেন, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র ও শিলাদিত্য মৌলিক এবং প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ