ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়: হাসিনা

চেনা ঈদ এবারেও ফিরছে না বঙ্গভবনে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঈদ শান্তি ও সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ঈদ আমাদের শেখায় হিংসা, দ্বেষ ও বিবাদ ভূলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে। ঈদের আনন্দ সকলের।

দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঈদ উৎসবের ঐকান্তিক কামনা হোক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধর্মপ্রাণ মুসলিমদের আত্মশুদ্ধি, সংযম সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আমাদের পরিব্যাপ্ত করুক। অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি কল্যাণ সমৃদ্ধ হোক, পরম করুণাময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

পাশাপাশি করোনায় মানুষকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। জানিয়েছেন, করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। তবুও প্রত্যেকের কর্তব্য হবে যতটা সম্ভব জমায়েত এড়িয়ে চলা। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। হাসিনা জানিয়েছেন, পরম করুণাময় আল্লাহর কাছে তাঁর প্রার্থনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, তাঁর বিকাশ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

তবে চেনা ঈদ এবারেও ফিরছে না বঙ্গভবনে। রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ গত দু বছরের মতো এ বছরেও ঈদ পালন করবেন পরিবার-পরিজনদের সঙ্গে।জাতীয় ঈদগাহে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাড়ে নটায় তিনি বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ পড়েন।

আরও পড়ুন দু’দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে, জয়শঙ্করকে শেখ হাসিনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের