Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঈদে তপ্ত যোধপুর, জম্মু, বন্ধ ইন্টারনেট

ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, যোধপুর ও অনন্তনাগ: পবিত্র ঈদের আগে তেতে উঠল যোধপুর এবং জম্মু। দুই সম্প্রদায়ের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে। ঘটনায় চার পুলিশকর্মী গুরুতর জখম হয়েছে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে মাইকিং। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহ্যলত রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদংস্থা জানিয়েছে, যোধপুরে সংঘর্ষের সূত্রপাত জালোরি গেটের কাছে পতাকা তোলা নিয়ে।সেখানে তিনদিনের পরশুরাম জয়ন্তী উৎসব শুরু হয়েছে। সোমবার রাতে জালোরি গেটের কাছে পতাকা স্বস্তিকা আঁকা পতাকা তুলতে গেলে এলাকাবাসী বাধা দেয়। আর তাতেও ক্ষিপ্ত হয়ে ওঠেন পতাকাধারীরা। শুরু হয় হামলা। দোকান ভাঙচুর করতে থাকে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছলে উত্তেজিত জনতা পাথর ছুঁডতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদান গ্যাসের শেল ফাটায়।

অশান্তির খবর এসেছে ভূস্বর্গ থেকেও। অনন্তনাগে সকালে এখানকার একটি মসজিদে নমাজ পাঠের সময় কয়েকজন সমাজবিরোধী আজাদ কাশ্মীরের দাবিতে স্লোগান দিতে শুরু করে। মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাদের দিকে তেড়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌছে লাঠিচার্জ শুরু করলে তারা সেখান থেকে পালায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।  

আরও পড়ুন রাজস্থানে চিকিৎসকের আত্মহত্যা: গ্রেফতার পদ্মনেতা

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর