সবাইকে পিছনে ফেলে টি-২০-তে একনম্বরে ভারত

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ধারে-কাছেও নেই। ছয় নম্বরে স্থান হয়েছে অজিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলকে চমকে দিয়ে টি-২০ ক্রিকেটের সিংহাসনের দখল নিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ের একনম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ধারে-কাছেও নেই। ছয় নম্বরে স্থান হয়েছে অজিদের। তবে টি-২০ বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের পরও তালিকার শীর্ষে উঠে গিয়েছে রাহুল দ্রাবিড়ের দল।

রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির রেটিং হল ২৭০। এছাড়া ২৬৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। আর ২৬৪ রেটিং তিন নম্বরে রয়েছে পাকিস্তান। গত বছরই টি-২০ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া ২৫১ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার ষষ্ঠ নম্বরে রয়েছ। চতুর্থ এবং পঞ্চম নম্বরে যথাক্রমে রয়েছেন নিউজিল্যান্ড (রেটিং ২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (রেটিং ২৫৩)। ২৩২ রেটিং নিয়ে ক্রমতালিকার সাত নম্বরে অবস্থান করছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আমিরশাহিতে হওয়া শেষ টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ছিল ভীষণ জঘন্য। গ্রুপ পর্বের গণ্ডিটাও পার করতে পারেননি রোহিত শর্মা, কে এল রাহুলরা। পুরোপুরি মুখ থুবড়ে পড়তে হয়েছে মেন ইন ব্লু-কে। তারপরই দলের অধিনায়কত্বের পদ থেকে ইস্তফা দেন বিরাট কোহলি। তারপর থেকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে যন রোহিত শর্মা। হিট ম্যানের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে হারায় টিম ইন্ডিয়া। তবে রোহিত দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একটিও টি-২০ সিরিজ হারেনি ভারত।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি