চরিত্রে কালি ছেটাতে ওরা কোম্পানি ভাড়া করেছে: বিস্ফোরক ইমরান

সাতটি জঘন্য ভিডিয়ো তৈরি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চক্রী শাহবাজ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে মুখ খুললেন ইমরান খান। হাম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, আগামীদিনে শাসকদলের কাজ হবে তাঁর চরিত্রে কালি ছেটানো। কারণ তিনি চলতি মাসের শেষে মহামিছিলের ডাক দিয়েছেন। ইমরান এও বলেন, তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকেও কুচক্রীরা ছেড়ে দেবে না।

সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘এতোদিন ওরা (শাহবাজ-নওয়াজ) ঈদের জন্য অপেক্ষা করছিল। ঈদ শেষ হয়ে গিয়েছে। এখন ওদের কাজ হবে আমার চরিত্রে কালি ছেটানো। ওরা প্রাক্তন স্ত্রী জেমিমাকেও ছেড়ে দেবে না।’

মুখ খুলেছেন নওয়াজ শরিফকে নিয়েও। নিশানা করেন শাহবাজকে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ’বর্তমান মন্ত্রিসভার ৬০ শতাংশ সদস্য দুর্নীতিতে জড়িত। শেহবাজ জামিনে। জামিনে তাঁর ছেলে হামজা ও মারিয়াম। হামজা আবার দেশের বাইরে। দেশবাসীকে তাঁরা জবাব দিতে বাধ্য থাকবে। এভাবে এড়িয়ে বেশিদিন চলা যাবে না।’

প্রাক্তন স্ত্রী জেমিমা প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার প্রশ্ন, জেমিমার অপরাধটা কোথায়?  ওরাব আবার ফারাহকে নিশানা করেছে। কারণ, ওর সঙ্গে বুশরার ভালো সম্পর্ক রয়েছে।’ শাসকদলকে খোঁচা দিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘বড়াই করে বলা হচ্ছে, দেশে গণতন্ত্র চলছে। গণতন্ত্র নয়, দেশে চলছে মাফিয়ারাজ।’

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইমরানের ভাবমূর্তি খাটো করতে সাতটি জঘন্য ভিডিয়ো তৈরি করা হয়েছে। এর মধ্যে তিনটিতে এতটাই কদর্য দৃশ্য রয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না।

আরও পড়ুন পাকিস্তান বাঁচাতে মহামিছিলের ডাক ইমরানের

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার