হাঁটুতে অসহ্য যন্ত্রণা, দাঁড়াতে পারছেন না পোপ, নিলেন হুইল চেয়ারে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়সও অনেকটাই হয়েছে। তবে শারীরিক কোনও সমস্যা নেই। এই সেদিন পবিত্র গুডফ্রাইডের দিন ভ্যাটিকান সিটি থেকে বিশ্বে বসবাসকারী খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেন। সেই পোপ ফ্রান্সিস অসম্ভব হাঁটুর যন্ত্রণায় ভুগছেন। যন্ত্রণা এতটাই যে তাঁকে হুইল চেয়ার নিতে হয়েছে।

ভ্যাটিকান সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন পোপ। চিকিৎসক তাঁকে দেখে যান। তাদের পরামর্শে পোপ ফ্রান্সিস ইঞ্জেকশন নিয়েছে। কিন্তু তাতেও ব্যথা কমেনি। যন্ত্রণা এতটাই যে দাঁড়াতে রীতিমতো কষ্ট হচ্ছে। তাঁর পক্ষে কোনওভাবেই বিছানায় কাটিয়ে দেওয়া সম্ভব নয়। তাই, বাধ্য হয়েই পোপ হুইল চেয়ার নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুইল চেয়ারে বসা পোপের ছবি।

জানা গিয়েছে, বেশ কয়েকটি দেশের শীর্ষনেতা এবং ধর্মীয় নেতারা রোমে গিয়েছেন। পোপের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। তাঁদের কথা চিন্তা করে পোপ হুইল চেয়ার নেওয়ার সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে অনেকই পোপের খোঁজ নিয়েছেন। তাঁরা পোপের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে পোপকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছেন ভ্যাটিকানের এক শীর্ষস্থানীয় পদস্থকর্তা। তাঁর পাশে আরও একজন। দ্বিতীয় ব্যক্তির হাতে রয়েছে জরুরি কাগজপত্র। তাদের সঙ্গে বৈঠকের পর ভ্যাটিকানে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন। ভাগ করে নেন তাদের দুঃখকষ্টের কথা।

আরও পড়ুন আবার ছবি বিতর্কে মোদি, এবার পোপের সঙ্গে সাক্ষাৎ নিয়ে

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন