সৌদিতে কাজে গিয়ে মৃত্যু বাংলার যুবকের, অথৈ জলে পরিবার

মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। ছেলের মৃত্যুতে অথৈ জলে পড়েছে পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ছেলের মৃত্যুতে অথৈ জলে পড়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা আলি হোসেন শেখ। ৩৪ বছর বয়স তাঁর। সৌদি আরবে শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি কেউ। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, বুধবার অন্যান্য দিনের মতো আলি হোসেন বাড়িতে ফোন করেছিলেন। ফোনে কথা বলার সময় বাড়ির লোককে মাথায় যন্ত্রণা হচ্ছে বলে জানান। এর পর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেন। এর পর ওইদিনই বাড়িতে আলি হোসেনের মৃত্যু সংবাদ আসে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে পাড়ার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। গ্রামের ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় খোরজুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীবউদ্দিন আহমেদ জানান, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আলি হোসেন। অভাবের সংসারে হাল ফেরানোর জন্য তিনি বছরখানেক আগে সৌদি আরবে কাজে গিয়েছিলেন। এই বছর রমজানের ঈদে বাড়ি ফেরার কথাও ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না। আলি হোসেন যে গ্রামের বাসিন্দা, সেই গ্রামের বাসিন্দারা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে আলি হোসেনের দেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে প্রশাসনিক কর্তারা মৃত আলি হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে দেহ ফেরানোর জন্য তৎপরতা শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?