কাণ্ড দেখ বয়ফ্রেন্ডের! বিরিয়ানির সঙ্গে লক্ষ টাকার গহনা ভোক্ষণ

অপারেশন করে গহনা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঈদের জন্য আয়োজন করা হয়েছিল পার্টির। সেই পার্টিতে এক যুবক বিরিয়ানির সঙ্গে লক্ষ টাকার গহনা গিলে ফেলল। ঘটনাটি ঘটেছ ৩ মে।

কী হয়েছিল?

ঈদ উপলক্ষ্যে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন এক তরুণী। সেই পার্টিতে তরুণী তাঁর বয়ফ্রেন্ডকেও আমন্ত্রণ করে। জানা গিয়েছে, ওই মেয়েটির বাড়িতে মাঝেমধ্যেই যাওয়া-আসা করত ছেলেটি। ফলে, দামি গহনা কোথায় রাখা ছিল, ছেলেটি সেটা জানত। ঈদের দিন সবাই যখন খাওয়া-দাওয়া, গল্প-গুজবে ব্যস্ত, সেই ফাঁকে ওই যুবক ঘরের ভিতরে গিয়ে বিরিয়ানির সঙ্গে লক্ষ টাকার সোনার গহনা গিলে ফেলে।

পার্টি শেষে তরুণী দেখে আলমারি ফাঁকা। সন্দেহ হওয়ায় তরুণী ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। জেরায় ওই যুবক অপরাধের কথা স্বীকারও করে নেয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা এক্সরে করে দেখেন পাকস্থলীতে সোনার গহনা জমে রয়েছে। অপারেশন করে ভোক্ষণ করা গহনা উদ্ধার করেন চিকিৎসকেরা।

কী পাওয়া গিয়েছে, সেটাও বলা দরকার।

যুবকের পাকস্থলী থেকে উদ্ধার হয়েছে ৯৫ হাজার টাকার একটি হীরের নেকলেস, ২৫ হাজার টাকার সোনা। সেই সঙ্গে কিছু মূল্যবান পাথর। গহনা উদ্ধারের পর তরুণী তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করে নেয়। ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই ঘটনায় পরিবারে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। উদ্ধার হওয়া গহনা তরুণী পরে ব্যাঙ্কের ভল্টে জমা করে আসে।

আরও পড়ুন বাঁদরের কীর্তি, পুলিশের হাত থেকে খুনের তথ্যপ্রমাণ ছিনিয়ে চম্পট

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের