ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে টয় ট্রেনের স্টেশনগুলিতে রেস্তোরাঁ বানাচ্ছে রেল

পর্যটকদের জন্য এক আকর্ষণীয় ব্যবস্থা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটকদের জন্য এক আকর্ষণীয় ব্যবস্থা নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। টয় ট্রেনে ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার স্টেশনগুলিতে হতে চলেছে ক্যাফেটেরিয়া এবং রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেছে তারা। আর কোন-কোন স্টেশনগুলিতে এই পরিষেবা দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই বাছাই পর্ব শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মূলত পর্যটক টানার জন্যই এই উদ্যোগ নিয়েছেন হিমালয়ান রেল কর্তারা। তাই দার্জিলিং থেকে শিলিগুড়ির মধ্য বেশিরভাগ স্টেশনেই রেস্তোরাঁ হবে।

রেল কর্তাদের পক্ষ থেকে খবর, সুকনা, রংটং, তিন ধরিয়া থেকে শুরু করে ঘুম পর্যন্ত কোন-কোন স্টেশনে এই ক্যাফেটেরিয়া এবং রেস্তোরাঁ রাখা যায় তার একটা রিপোর্ট পেশ করা হবে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পাহাড়ে দিনে-দিনে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। তেমনই হিমালয়ান রেলওয়েতেও বাড়ছে ভিড়। তাই ট্রেনে ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলাই তাদের একমাত্র লক্ষ্য। 

এই বিষয়ে ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী বলেন, ‘ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে আমরা আরও আকর্ষণীয় করে তুলতে চাইছি। পাহাড়ে য়ে হারে পর্যটকরা আসছেন, তাতে টয় ট্রেনে ভিড় বাড়ছে ভীষণভাবে। তাদের আনন্দ দিতেই আমরা এই পরিকল্পনা করেছি’।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি