দিঘায় ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু কলকাতার যুবকের

দিঘায় ঘুরতে গিয়ে কলকাতার যুবকের রহস্যমৃত্যু। নিউ দিঘার (New Digha) এক হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় ঘুরতে গিয়ে কলকাতার যুবকের রহস্যমৃত্যু। নিউ দিঘার (New Digha) এক হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। কীভাবে এবং কেন তিনি ছাদে উঠলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম আবু আলিফ। ২০ বছর বয়স তাঁর। কলকাতার নিউ বারাকপুরের বাসিন্দা তিনি। সম্প্রতি বন্ধুদের সঙ্গে নিউ দিঘায় ঘুরত গিয়েছিলেন ওই যুবক। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে হোটেল থেকে বেরিয়েছিলেন। ঘোরাঘুরি করে আবার নির্দিষ্ট সময়ে হোটেলে ফিরেও আসেন আলিফ। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন সকলে। এর পর শনিবার সকালে হোটেলের কাছেই ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ তড়িঘড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত আবু আলিফের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কেন রাতে ওই যুবক ছাদে উঠল, তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আবু আলিফকে কেউ ধাক্কা মেরে নীচে ফেলে দিয়েছে কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে এই ঘটনার খবর আলিফের নিউ বারাকপুরের বাড়িতে পৌঁছলে শোকে মূহ্যমান হয়ে পড়ে তার পরিবার। নিউ দিঘায় ঘুরতে গিয়ে এই পরিণতি হবে তা ভাবতেও পারছেন না মৃত যুবকের পরিবার।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন